বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

সকালে যেসব খাবার কখনোই খাবেন না

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-10-2023 01:01:42 am

তিনবেলা খাবারের মধ্যে সকালের খাবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর কারণ হলো, দিনের শুরুতে সঠিক পুষ্টি পেলে শরীর আপনাকে পুরো দিন কাজ করা শক্তি সরবরাহ করে যাবে। তাই বিশেষজ্ঞরা সকালের খাবার বাদ দিতে নিষেধ করেন। সারারাত পেট খালি থাকার পর আপনার শরীরে তখন পর্যাপ্ত খাবারের প্রয়োজন হয়।


সকালে কী খাবেন এ নিয়ে অনেকে দ্বিধা-দ্বন্দ্বে ভোগেন। কারণ সকালের খাবার কেবল পেট ভরানোর জন্যই নয়, সেইসঙ্গে সঠিক পুষ্টির জন্যও খাওয়া জরুরি। অনেকে সকালে পেট ভরে খেয়েও শরীরে শক্তি পান না। এর কারণ তারা প্রয়োজনীয় খাবার খান না। তারা এমন খাবার খান যেগুলো শরীরের জন্য দরকারি বা উপকারী নয়।


সকালে এমন খাবার খেতে হবে যা আপনাকে সারাদিন শক্তি দেবে। সেসব খাবারে যেন ফাইবার, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটের মতো উপাদান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। দুপুরের খাবার খাওয়ার আগ পর্যন্ত পেট ভরিয়ে রাখে এমন খাবারই খাওয়া উচিত সকালের নাস্তায়। 


 ◾◾

সেইসঙ্গে সকালে কিছু খাবার একেবারেই বাদ দিতে হবে। জেনে নিন সেগুলো কী-


◾সাদা পাউরুটি এড়িয়ে চলুন : সকালে সাদা পাউরুটি খাওয়ার দৃশ্য অধিকাংশ ঘরেই দেখা যায়। সকালে চা কিংবা কফির সঙ্গে সাদা পাউরুটির টোস্ট কিংবা জ্যামের সঙ্গে সাদা পাউরুটি খাওয়ার অভ্যাস থাকলে বন্ধ করুন। কারণ এই পাউরুটিতে কোনো পুষ্টি উপাদান নেই। এর সঙ্গে জ্যাম বা চকোলেট যোগ হলে তা আমাদের পাচনতন্ত্রের ক্ষতি করে।


◾ফ্লেভারড দই বাদ দিন : সকালের খাবারে দই খাওয়ার অভ্যাস আছে কি? ফ্লেভারড দইয়ে চিনি এবং মিষ্টি থাকে, তাই এ ধরনের দই সকালে এড়িয়ে যাওয়াই উত্তম। বরং দুপুরের খাবারের পর এক বাটি টক দই খেতে পারেন। এতে হজম ক্ষমতা ভালো হবে।


◾প্যাকেট ফলের জুস : ফলের রস খাওয়া উপকারী। কিন্তু তা ঘরে তাজা ফল দিয়ে তৈরি হতে হবে। আপনি যদি সকালের নাস্তায় বাইরে থেকে কেনা প্যাকেটের ফলের জুস খেয়ে থাকেন তবে তা স্বাস্থ্যকর হবে না। কারণ এ ধরনের জুসে ফল থাকে সামান্যই, এর সঙ্গে অতিরিক্ত চিনি যোগ করে মিষ্টি করা হয়। এটি স্থুলতা, ডায়াবেটিসসহ নানা ধরনের অসুখের সৃষ্টি করে।


◾সকালে স্মুদি নয় : স্মুদি একটি স্বাস্থ্যকর পানীয়। কিন্তু সকালের খাবারে এ ধরনের পানীয় রাখবেন না। কারণ বেশিরভাগ স্মুদি তৈরি করা হয় ফল দিয়ে। সেইসঙ্গে মেশানো হয় পরিমাণমতো চিনি। যে কারণে এ ধরনের পানীয় পান করলে তা আপনার রক্তে দ্রুত শর্করা বাড়িয়ে দিতে পারে। সকালের পরিবর্তে সন্ধ্যায় আপনি স্মুদি পান করতে পারেন।


◾আরও কিছু খাবার : উপরের চারটি খাবার ছাড়াও আরও কিছু খাবার আছে যেগুলো সকালে খাওয়া যাবে না। ডোনাট, গ্রানোলা বার, মাফিন এবং প্যানকেকের মতো মিষ্টি খাবার সকালে খাওয়া চলবে না। কারণ এসব খাবার আপনার রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেবে অনেকটাই। 


 

সূত্র: মেডিটার্ম

আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১১৭ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৩৭ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে