জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ডুমুরিয়ায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা ।

৭ অক্টোবর শনিবার বিকাল ৩ ঘটিকার সময় ডুমুরিয়া  থানা প্রাঙ্গনে  আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে পূজা মন্ডপসমূহের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),খুলনা ।উক্ত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া  থানার অফিসার ইনচার্জ জনাব শেখ কনি মিয়া ।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা পূজা উদযাপন কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা শোভা রানী হালদার ,ডুমুরিয়া থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ ,অরিন্দম মল্লিক প্রমুখ । ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে এই  সভায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন সার্বজনীন দুর্গোৎসব-২০২৩ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে খুলনা জেলা পুলিশের গৃহিত পদক্ষেপ ও দিক নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের অথিতিবৃন্দ বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে খুলনা জেলা পুলিশ নির্দেশ মোতাবেক  ডুমুরিয়া থানা পুলিশ  ইতোমধ্যেই নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জন্য একটি ছক তৈরি করেছে। পূজা মন্ডপের নিরাপত্তার স্বার্থে মন্ডপগুলোকে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করে সেই অনুপাতে পূজার শুরু থেকে শেষ পর্যন্ত মন্ডপে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয়। এছাড়া পূজা উদযাপনকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ও গুজব ঠেকাতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করবে। এসময় পূজা উদযাপন বিষয়ে ডুমুরিয়া উপজেলার উদযাপন কমিটিরনেতৃবৃন্দগণ,বিভিন্ন ইউনিয়ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দগণ,বিভিন্ন পূজামন্দিরের সভাপতি,সম্পাদক  শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বক্তব্য রাখেন। পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি  সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন করতে সকলকে আহবান জানান।

Tag
আরও খবর