গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রূপগঞ্জে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা স্বর্ণালংকার লুট

রাকিবুল ইসলাম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের পোরাবো এলাকায়  দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল  ভোরে পোড়াবো ভুইয়াবাড়ী এলাকার মৃত নজরুল ইসলাম ভুইয়ার ছেলে  সোহেল ভুঁইয়ার বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে।  ডাকাতরা বিল্ডিংয়ের জানালার গ্রীল কেটে বিল্ডিংয়ের ভিতর  প্রবেশ করে। পরে  পরিবারের সবাইকে দেশীয় অস্ত্রে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে। এসময় ওয়াড্রপে ও সিন্দুকে থাকা  নগদ দেড় লাখ টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। সোহেল ভুঁইয়া ও তার পরিবারের ডাক চিৎকার শুনে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে।  খবর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। 


এ ডাকাতির ঘটনাটি পোড়াবো জামে মসজিদের সিসিটিভির ফুটেজে দেখা যায়, ভোরে ৬ সদস্যের একদল ডাকাত হাতে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মসজিদের সামনে দিয়ে হেটে সোহেল ভুঁইয়ার বাড়ির দিকে যেতে। তাদের পিছনেই একটি সাদা কালারের নোয়া মাইক্রোবাস দেখা গেছে। ডাকাতরা ডাকাতি শেষ করে একই রাস্তা মসজিদের সামনে দিয়েই দৌড়ে পালিয়ে যায়। 


এ ব্যাপারে রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ বলেন,  ডাকাতির ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Tag
আরও খবর