গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

কুমিল্লার কৃতি সন্তান সহকারী জজ নিয়োগে দ্বিতীয় নাঈম

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) চূড়ান্ত ফলাফলে ২য় স্থান অর্জন করেছেন রাগিব মোস্তফা নাঈম। গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ ও মনোনীত ১০৪ জন প্রার্থীর মধ্যে তিনি এই স্থান দখল করেন।

রাগিব মোস্তফা নাঈমের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের বনুয়াকান্দি গ্রামে। তাঁর বাবা জাকারিয়া মানিক পেশায় সাংবাদিক এবং মা নিলুফা বেগম লিলি গৃহিণী।

জানা গেছে, রাগিব মোস্তফা নাঈম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ‘দি কার্টার একাডেমী স্কুল অ্যান্ড কলেজ’ থেকে ইংলিশ ভার্সনে এসএসসি এবং ঢাকার বিএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। এরপর ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে প্রথম শ্রেণিতে সিজিপিএ-৩.৭৬ পেয়ে কৃতিত্বের সঙ্গে এলএলবি সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএমের ফাইনাল সেমিস্টারে অধ্যয়ন করছেন তিনি। এরই মধ্যে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করলেন।

চার ভাইয়ের মধ্যে নাঈম দ্বিতীয়। তাঁর অপর তিন ভাইয়ের মধ্যে বড় ভাই মোহাম্মদ সাকিল আহমদ সিঙ্গাপুরে ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর ডিগ্রী নেন। সেজো ভাই শিমুল রায়হান সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এলএলবি ও ছোট ভাই শান্ত তারা আদনান সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞানে (স্নাতক) অধ্যয়ন করছেন। সন্তানদের এমন সফলতায় উচ্ছ্বসিত তাঁদের বাবা-মা।

আজ সোমবার সকালে আলাপকালে রাগিব মোস্তফা নাঈম বলেন, জীবনে সফল হতে হলে একটি স্বপ্ন নির্ধারণ করতে হবে এবং সেই স্বপ্নের পথ ধরে এগিয়ে যেতে হবে। এমন সফলতার জন্য তিনি তার বাবা-মা ও শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া কামনা করেন।

আরও খবর