পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় পশু চিকিৎসকের মৃত্যু! আহত ৩

চাঁদপুরের কচুয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ ওমর ফারুক নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। সোমবার সকালে কচুয়া - গৌরীপুর সড়কের ঘাগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পশু চিকিৎসক উপজেলার উত্তর পালাখাল গ্রামের মোঃ হাবিব উল্লাহ্'র ছেলে। আহতরা হলেন একই উপজেলার সাচার ইউনিয়নের রাগদৈল গ্রামের আবু তাহের ও তার স্ত্রী জীবনের নেছা, ও কলাকোপা গ্রামের নবীর হোসেন। 

জানাযায়,সোমবার সকালে পশু চিকিৎসক মোঃ ওমর ফারুক মামলার হাজিরা দিতে বাড়ি থেকে সিএনজি যোগে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন। এসময় ঘাগড়া নামক স্থানে এলে ঢাকাগামী একটি আল আরাফাহ্ বাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ওমর ফারুক নিহত হয় এবং সিএনজিতে থাকা আরও দুইজন আহত হয়। আহতরা বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান আল আরাফাহ্ বাসের বেপরোয়া গতির কারণে কয়েকদিন পরপরই কচুয়া - গৌরীপুর সড়কে সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে। এতে করে অনেক মায়ের বুক খালি হচ্ছে। এভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা দিনদিন বেড়েই চলবে। তাই কচুয়া - গৌরীপুর সড়কে আল আরাফাহ্ বাস চলাচল বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় সচেতন মহল। 

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম খলিল জানান ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

Tag
আরও খবর



6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

১০ ঘন্টা ২৫ মিনিট আগে