নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

আন্তর্জাতিক প্রবীণ দিবস : কুড়িগ্রামে মমতাময়ী পুরস্কার পেলেন ৩ জন


কুড়িগ্রামে আন্তর্জাতিক প্রবীণ দিবসে বৃদ্ধ শ্বশুর -শাশুড়ী ও মাকে সেবা করার জন্য তিনজনকে মমতাময়ী পুরস্কার প্রদান করা হয়েছে। 


শনিবার দুপুরে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ প্রবীণ হিতৈষী কার্যালয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবসে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা।’


প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি একেএম সামিউল হক নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশসুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম হাসপাতালের তত্বাবধায়ক ডাঃশহীদুল্লাহ লিংকন, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোকনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু,  প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।


দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এবারে মমতাময়ী পুরস্কারপ্রাপ্তরা হলেন বার্ধক্যে উপনীত শ্বশুর- শাশুড়ীকে সেবা করার জন্য শিপ্রা রানী চক্রবর্তী, ক্যানসার আক্রান্ত শাশুড়ীকে সেবা করার জন্য নাদিয়া ফারহা ও আশির্ধো অসুস্থ মাকে সেবা করার জন্য প্রশান্ত চন্দ্র বর্মণ। তাদেরকে আমন্ত্রিত অতিথিবৃন্দ ক্রেস্ট তুলে দেন।


আরও খবর


6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১০ ঘন্টা ২ মিনিট আগে