দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কচুয়া উপজেলা শাখা'র কমিটি গঠন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার আওতাধীন কচুয়া উপজেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কচুয়া উপজেলা কার্যালয়ে এ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কচুয়া উপজেলা সভাপতি এইচ এম আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি-মুহা.সেলিম হোসাইন।

প্রধান অতিথি মুহা.সেলিম হোসাইন বক্তব্যে বলেন,
দেশ স্বাধীন হয়েছে সাম্য, মানবিক মর্যাদা এবং সুষ্ঠু ন্যায় বিচারের স্লোগান নিয়ে। অথচ আজ দেশ স্বাধীনতার ৫৩বছর অতিক্রম করছে, কিন্তু বাস্তবায়িত হচ্ছেনা স্বাধীনতা সংগ্রামের মূল কথা গুলো।

তিনি আরো বলেন, এই ঘুনে ধরা সমাজ ব্যবস্থা, এই ঘুনে ধরা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আনতে হবে আজকের ছাত্র সমাজ কে। ছাত্র সমাজ জাগলেই অতিতের মতো দেশে সফলতা আসবে, দুর্নীতিবাজদের হাত থেকে এ দেশ বাচবে।

বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সভাপতি-মূফতী মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক  গাজী মুহা.গোলাপ শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহা.ইমান হোসাইন জহির, সাংগঠনিক সম্পাদক-মাওলানা দেলোয়ার হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন কচুয়া উপজেলা শাখার সেক্রেটারি-মাজহারুল ইসলাম , ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি-মাওলানা মুহিব উল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি, মুহা.সেলিম হোসাইন উপজেলার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে ৬সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করেন।

নবগঠিত কমিটিতে যাদের নাম ঘোষিত হয়েছে,
সভাপতি-এইচ এম আরিফুল ইসলাম, সহ-সভাপতি- এইচ এম আব্দুর রহিম, সেক্রেটারি-মুহা.রেদোয়ান, সাংগঠনিক সম্পাদক-হাফেজ আমির হোসেন ফারুকী, তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক-হাফেজ তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক-মুহা.মাহদী হাসান।

পরিশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার সভাপতি- মূফতী মোজাম্মেল হক সাহেবের মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়।

Tag
আরও খবর