বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

মুক্তি পাচ্ছে ‘দুঃসাহসী খোকা’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-09-2023 07:36:57 am

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোর বেলার কাহিনি নিয়ে নির্মিত সিনেমা ‘দুঃসাহসী খোকা’। সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন মুশফিকুর রহমান গুলজার। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) মুক্তি পাবে এই সিনেমাটি।


জানা যায়, ‘দুঃসাহসী খোকা’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম থেকে কৈশোর ও যৌবনের (১৯২০-১৯৩৮) সময়কে তুলে ধরা হয়েছে। এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গোলাম ফরিদা ছন্দা, এলিনা শাম্মী, মাহমুদা মাহা প্রমুখ।


‘দুঃসাহসী খোকা’ সিনেমায় অভিনয়ের বিষয়ে সৌম্য জ্যোতি বলেন,সিনেমাটিতে বঙ্গবন্ধুর ১৫-১৮ বছর বয়স পর্যন্ত দেখানো হয়েছে। এমন একজন মহান নেতার চরিত্রে অভিনয় করতে পেরে ভালো লাগছে। এ ছাড়া এই সিনেমা করার আগে বঙ্গবন্ধুর সম্পর্কে প্রচুর বই পড়েছি, ভিডিও দেখেছি, যা ‘দুঃসাহসী খোকা’ সিনেমায় কাজ করতে আমাকে সহয়তা করেছে।



মুশফিকুর রহমান গুলজার বলেন,অনেক যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছি। অনেক প্রস্তুতি ছিল, গবেষণা ছিল। এখানে শিল্পী বাছাই থেকে শুরু করে সবকিছুতেই আমি সেরাটা দেয়ার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর কিশোরবেলার এই গল্প দর্শককে আচ্ছন্ন করবে বলেই আমার বিশ্বাস। 


এর আগে গত ১৪ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে আনুষ্ঠানিকভাবে সিনেমার পোস্টার ও ট্রেলার প্রকাশ করা হয়। রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভে সিনেমাটির প্রিমিয়ার শোয়ের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 


সিনেমাটি দেখে তিনি বলেন, ‘দুঃসাহসী খোকা’ সিনেমাটি আমাদের নতুন প্রজন্মকে আদর্শ জীবন গড়তে অনুপ্রাণিত করবে এবং সবাইকে বঙ্গবন্ধুর কিশোরবেলা সম্পর্কে আরো জানতে সাহায্য করবে।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৪৫ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫০ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে