বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

আদমদীঘিতে ৩ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ

মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য অফিস অভিযান চালিয়ে ৩ লক্ষাধিক টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও মনোফিলামেন্ট কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধংস করেছে। গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা  ৭টা পর্যন্ত আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পালেন নেতৃত্বে পুলিশের সহযোগীতায় এই অভিযান চালানো হয়।

আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল জানান, আদমদীঘি উপজেলা চাঁপাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ নিধন করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে গত মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাটবাজার, গোবিন্দপুর ও কয়াকুঞ্চি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিক্রি ও বাজারজাত করণে নিষিদ্ধ ৩ লাখ টাকা মূল্যের ৬০টি যার দৈর্ঘ্য ১২ হাজার মিটার চায়না দুয়ারি জাল এবং ১০ হাজার টাকা মূল্যের ২৫টি যার দৈর্ঘ্য সাড়ে ৭ হাজার মিটার মনোফিলামেন্ট কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল চাঁপাপুর ইউনিয়ন পরিষদের সামনে আগুন লাগিয়ে পুড়ে ধংস করা হয়েছে। 

Tag
আরও খবর