গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে বিএনপি নেতার নির্বাচনী উঠান বৈঠক বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু

৩য় বারের মত কক্সবাজার জেলার "শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা" নির্বাচিত হলেন কুতুবদিয়ার মুক্তা


জাতীয় প্রাথমিক শিক্ষা পদক'২৩' বাছাই প্রতিযোগিতায় কক্সবাজার জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফ্লা.লে.কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাব শমসের নেওয়াজ মুক্তা। উল্লেখ্য যে, গত ৬-ই সেপ্টেম্বর উপজেলা পরিষদ হলরুমে এবং পরবর্তীতে জেলা পর্যায়ে ১৪ই সেপ্টেম্বর জেলা পরিষদ হলরুমে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের পাঠদান, উদ্ভাবনী কৌশল, পাঠ প্রস্তুতি, মূল্যায়ন, সহ:শিক্ষাক্রমিক পারদর্শিতা, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধসহ বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা পূর্বক যাচাই-বাছাই করে জেলা পর্যায়েও তিনি শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন। তাঁর এই অর্জনে তাঁকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়েছেন উপজেলা, জেলা ও সারা দেশের কর্মরত সকল শিক্ষক-শিক্ষিকাগণ। তাঁর এই অর্জনে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর শিক্ষার্থীদের প্রতি, সহকর্মীদের প্রতি, যাঁরা তাঁকে যোগ্য হিসেবে নির্বাচন করেছেন তাঁদের প্রতি, যাঁদের সহযোগিতায় তাঁর এই পথচলা তাঁদের সকলের প্রতি, উপজেলা ও জেলা পদক বাছাই কমিটির প্রতি।

এখানে উল্লেখ্য যে, শমসের নেওয়াজ মুক্তার চাকুরিতে প্রথম যোগদান ২০০৭ সালে।  ২০১৪ এবং ২০১৯ সালেও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষিকার খেতাব অর্জন করেছিলেন। অধিদপ্তর কর্তৃক সিলেক্টেড হয়ে " শ্রীলংকা সফর"ও সম্পন্ন করে এসেছেন ২০১৬ সালে। শমসের নেওয়াজ মুক্তা শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে বরাবরই অবদান রেখে চলেছেন নিজ কর্মক্ষেত্রে,  উপজেলা এবং জেলায়। তিনি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ'০৯ এ আন্তঃপিটিআই সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কক্সবাজার জেলা হতে নজরুল সঙ্গীত ও লোকনৃত্যেও প্রথম স্থান অর্জন করে জাতীয় পুরষ্কার পেয়েছেন। এছাড়াও দ্বীপ উপজেলায় শিক্ষা ও চাকুরিতে অবদান রাখার জন্য পেয়েছেন "জয়িতা'১৩ সম্মাননা। দ্বীপের সকল সীমাবদ্ধতাকে জয় করে নিজ উদ্যোগে করোনাকালীন প্রাথমিক শিক্ষায় অবদান রাখার জন্য আইসিটি ডিভিশনের এটুআই কর্তৃক নির্বাচিত হয়েছেন  কক্সবাজার জেলার প্রথম আইসিটি অ্যামবাসেডর(প্রাথমিক,২৯শে নভেম্বর'২০) এছাড়াও শিক্ষাদানে এবং ঝরে পড়া রোধকল্পে তিনি নতুন এক ধারা অব্যাহত রাখার প্রয়াসে নিত্য-নতুন উদ্ভাবনী নিয়ে  কাজ করে এসেছেন এবং তারই ধারাবাহিকতায় পেয়েছেন "সেরা উদ্ভাবক" স্বীকৃতি (১-মে'২৩)। অংশ নিয়েছেন বিভাগীয় "ইনোভেশন শোকেসিং'২৩" এ। পেয়েছেন ব্লেনডেড শিক্ষায় ডিজিটাল একসেস ও শিক্ষকের সক্ষমতা শীর্ষক সম্মেলনে  বিভাগীয় শিক্ষক সম্মাননা। দ্বীপের সকল প্রতিকূলতাকে জয় করে শিক্ষকতা পেশাকে ধারন করে  তিনি এগিয়ে যেতে চেষ্টা করে চলেছেন অবিরত। অডিশন দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ কভিড-১৯ স্কুল সেক্টর প্রকল্প ও ইউনিসেফ বাংলাদেশ কর্তৃক যৌথভাবে ডিজিটাল কন্টেন্ট উন্নয়ন ও টেলিভিশন পাঠদানে। ধারাবাহিক ওয়ার্কশপে মেধার স্বাক্ষর রেখে নির্বাচিত হয়েছেন স্ক্রিপ্ট রাইটিং ও সংসদ টেলিভিশনে পাঠদানের জন্য। তাঁর উপজেলায় তিনি প্রশিক্ষণ পরিচালনাতেও একজন মাস্টার ট্রেইনার হিসেবে রেখে চলেছেন অগ্রণী ভূমিকা। "দ্বীপের শিক্ষা ও শিশুর মানসিক বিকাশ" নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর লেখা বই ও গবেষণাধর্মী প্রবন্ধ,  ছড়া ও কবিতার যৌথ কাব্যগ্রন্থ।

জানা যায়, মুক্তা শৈশব থেকেই সাংস্কৃতিক পরিমন্ডলে ছড়িয়েছেন তাঁর দ্যুতি। পেয়েছেন "শ্রেষ্ঠ শিশু শিল্পী'৯৬" পুরষ্কার এবং "শ্রেষ্ঠ গার্লস গাইড"০২ পুরষ্কার। দ্বীপ উপজেলার সাংস্কৃতিক আবহে পরিবর্তনের ব্রতকে সামনে নিয়ে তিনি বর্তমানেও কুতুবদিয়া শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন। দীর্ঘ সময় ধরে করে চলেছেন বিভিন্ন প্রোগ্রাম পরিচালনা ও উপস্থাপনা। তাঁর শিক্ষার্থীরাও উপজেলা, জেলা এবং বিভাগে রেখে চলেছে কৃতিত্বের স্বাক্ষর।

মুক্তা কুতুবদিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মো: আক্কাস উদ্দিন ও মরহুমা তাহমিনা খানম চৌধুরী এর প্রথমা কন্যা এবং কুতুবদিয়া সরকারি কলেজের শিক্ষক মো. শওকতুল ইসলামের সহধর্মিণী। 

শমসের নেওয়াজ মুক্তা যেখানেই কাজ করেছেন,  সেখানেই রেখেছেন তাঁর সৃজনশীলতা ও নান্দনিকতার স্বাক্ষর। শিক্ষাক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তাঁর মেধা, দক্ষতা, মমতা ও সৃজনশীলতা দিয়ে তিনি গড়ে তুলছেন তাঁর পবিত্র শিক্ষার্থীদের, যা তাদের সুন্দর মানসিকতার মানুষ হিসেবে গড়ে তুলতে এবং ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।

Tag
আরও খবর