‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

ঢাকা বিশ্বিবিদ্যালয় থেকে শ্রীমঙ্গলের অপু বিশ্বাস এর পিএইচডি ডিগ্রি অর্জন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, শ্রীমঙ্গলের সন্তান অপু বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ হতে সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। 

তার গবেষণার শিরোনাম ছিল `Assessment of Geochemical Variabilities in Tea Garden Soils and their Effects on the Quality of Tea in Bangladesh.

মূলত ড. বিশ্বাস বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত চা বাগানের মাটি, চা গাছের সবুজ পাতা ও কারখানাতে উৎপাদিত তৈরি চায়ে ভারী ধাতুর উপস্থিতি নিয়ে গবেষণা করেন।বাংলাদেশের চা একটি নিরাপদ পানীয় তাই এই বিষয়ে ভবিষ্যতেও তার গবেষণা অব্যাহত থাকবে। 

ড. অপু বিশ্বাস পিএইচডি ডিগ্রি সম্পন্ন করার জন্য ২০১৮ সালে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের এনএটিপি-২ প্রকল্পের আওতায় স্কলারশিপ লাভ করেন। 

ড. অপু বিশ্বাস শ্রীমঙ্গলের কৃতি সন্তান। তার পিতা মৃত অরুণ বিশ্বাস এবং মাতা সবিতা ঘোষ।

অপু বিশ্বাসের স্ত্রী মেনকা সোম উত্তরসুর কুলচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি এক কন্যা সন্তানের জনক।

ড. বিশ্বাসের মামা শ্রীমঙ্গলস্থ স্বনামধন্য দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রাক্তন শিক্ষক প্রনজিৎকান্তি ঘোষ (সেবু)। মুজিব বাহিনীর প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোহন লাল সোমের জামাতা ড. অপু বিশ্বাস। ‘তিনি ১৯৯৬ সালে দি বাডস্ রেসিডেনশিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ হতে স্টার মার্কসসহ প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৯৮ সালে একই কলেজ হতে স্টার মার্কসসহ এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ড. বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় এর মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ হতে বিএসসি (অনার্স) এ প্রথম শ্রেণিতে ৬ষ্ট এবং একই বিভাগ হতে পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেছিলেন।

ড. অপু বিশ্বাস ২০০৭ সাল হতে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এ কর্মরত আছেন। তিনি দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে ১৯টি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছেন। তিনি ২০১০-২০১১ সালে কলম্বো প্ল্যান স্কলারশিপ এর আওতায় ভারতের তামিলনাড়ুস্থ কোথারী এগ্রিকালচার ম্যানেজমেন্ট সেন্টার হতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন টি প্ল্যানটেশন ম্যানেজমেন্ট কোর্স অত্যন্ত সাফল্যের সাথে সম্পন্ন করেন।

চলতি বছরের ১৬ জুলাই অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অপু বিশ্বাস-কে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।


Tag
আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯২ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে