জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে গাল্স স্কুল এন্ড কলেজের অফিস সহকারির আত্মহত্যা

বগুড়ার আদমদীঘিতে গাল্স স্কুল এন্ড কলেজের অফিস সহকারি ফেরদৌস আলী (৫৫) বিষপানে আত্মহত্যা করেছে। গত শনিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। রোববার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করেছেন। ফেরদৌস আলী আদমদীঘি উপজেলার শিবপুর গ্রামের মৃত মিঠুন প্রামানিকের ছেলে। তিনি নি:সন্তান ছিলেন বলে জানা গেছে। 

পারিবারিক সুত্রে জানাযায়, গত শনিবার রাতের খাবার পর ফেরদৌস আলী স্ত্রীসহ সাড়ে ৯টায় ঘুমাতে যান। রাত সাড়ে ১১ টায় ফেরদৌস আলীর বমিসহ শরীরে নানা উপসর্গ দেখা দেয়। এসময় তার ভাই ও পাশের বাড়ির লোক অসুস্থ্য ফেরদৌস আলীকে প্রথমে আদমদীঘি ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেয়া পথে সে মারা যায়। ফেরদৌস আলীর স্ত্রী ফেরদৌসি বেগম জানান, তার স্বামীর চোখর ও শারীরিক অসুস্থ্যতার কারনে সে এই ঘটনা ঘটাতে পারে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিষপানে সে আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।  

Tag
আরও খবর