জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শ্রীপুরে আটক ৫ রোহিঙ্গাকে শরনার্থী শিবিরে ফেরত


মাগুরার শ্রীপুরে ৫ রোহিঙ্গা যুবককে আটকের পর কুতুপালং শরনার্থী শিবিরে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার বিকেল ৩ টা ২০ মিনিটের দিকে উপজেলার ওয়াবদা নামক স্থান থেকে তাদের আটক করে শ্রীপুর থানা পুলিশ। তারা হলেন, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ১ নং কুতুপালং শরনার্থী শিবিরের মোতাহার হোসেনের ছেলে সেলিম হোসেন (১৯), কলিমুল্লাহের ছেলে সাদেক নূর (২৩), আরাফাত নূর (১৭), আবদুল হকের ছেলে রবিউল আলম (২৮) ও উখিয়া উপজেলার ১২ নং বাবুখালি কুতুপালং শরনার্থী শিবিরের মসিউল্লাহের ছেলে সালমান অরফে উমর ফারুক (১৬)।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩ টা ২০ মিনিটের দিকে নাকোল পুলিশ ক্যাম্পের এসআই মোঃ লাল্টু রহমান ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট ডিউটি চলাকালীন নিউ গ্রিণ এক্সপ্রেস পরিবহনে তল্লাশির সময় ৫ জনকে সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেয়। 


শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, তাদের আচার আচরণ ও অপরাধ মূলক কর্মকাণ্ডের সম্ভবনায় আটক করা হয়৷ পরে আদালতের আদেশে তাদের কুতুপালং শরনার্থী শিবিরে ফেরত পাঠানো হয়েছে।

Tag
আরও খবর