অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মনোনীত হয়েছেন- জনাব খুরশীদ আলম চৌধুরী

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ জামালপুরের দেওয়ানগঞ্জে  উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলার তারাটিয়া ও সানারচর ক্লাস্টারে কর্মরত সহকারী উপজেলা শিক্ষা অফিসার খুরশিদ আলম চৌধুরী। 

উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি  বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য তাকে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

জানা যায়, প্রতিটি বিদ্যালয়ে শতভাগ ভর্তি, ঝড়ে পড়া রোধ করণ, শতভাগ উপস্থিতি, শিক্ষার্থীদের রিডিং এন্ড রাইটিং এর দক্ষতা অর্জন, বিদ্যালয়গুলোকে বর্ণিল সাজে সজ্জিতকরণ, বিভিন্ন ধরণের ইনোভেশন আইডিয়া চালু, প্রতিটি বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধ কর্ণার এবং শহীদ মিনার স্থাপনসহ শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য খুরশিদ আলম চৌধুরীকে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচন করা হয়েছে।

খুরশিদ আলম  ২০২২ সালের  এপ্রিল মাসে উপজেলা শিক্ষা অফিসার হিসেবে দেওয়ানগঞ্জ উপজেলায় কর্মরত আছেন। যোগদান করার পরই নিজের কর্মদক্ষতায় সবার কাছেই হয়ে উঠেছেন গ্রহণযোগ্য প্রিয় ব্যক্তিত্ব হিসেবে। তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে চাকরি করে আসছেন।

ক্লাস্টারের সব বিদ্যালয়ে সততা স্টোর, মহানুভবতার দেয়াল,মোবাইল মাসি, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার, বুক কর্নার, স্টুডেন্ট কাউন্সিল, স্টুডেন্ট অব দ্যা ডে, কাব কার্যক্রম,ওয়ান ডে ওয়ান ওয়ার্ড, আলোকচিত্র কর্নার, ক্ষুদে ডাক্তার, দেয়ালিকা,শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধসহ তাদের সাথে নিয়মিত মতবিনিময় সভা করে যাচ্ছেন।

তিনি বলেন,আমার লক্ষ্য শিশুদের সার্বিক বিকাশে একাগ্রচিত্তে কাজ করা যাতে শিশুরা যোগ্য, দক্ষ ও  সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে।

খুরশিদ আলম চৌধুরী বলেন,আমি শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনোনীত হওয়ায় শিক্ষা বিভাগের নিকট চীর কৃতজ্ঞ। আমি শতভাগ উজার করে চেষ্টা করেছি কাজ করতে।তার প্রতিদানও পেয়েছি। ভবিষ্যতেও এ ধারা যেন অব্যাহত রাখতে পারি এজন্য সকলের নিকট দোয়া চাই।

আরও খবর