ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজের মুক্তির দাবীতে জগন্নাথপুরে মানববন্ধন

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নীয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ঠ লেখক ও গবেষক ডঃ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ এর নি:শর্ত মুক্তির দাবীতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


গতকাল বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের সচেতন নাগরিক বৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ দীর্ঘ ২৩ বছর যাবত মাদ্রাসা শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত রয়েছেন। অর্থ সংক্রান্ত কোন ত্রæটি অধ্যক্ষ পারভেজ এর বিরুদ্ধে আমরা শুনিনি। হলিয়ারপাড়া মাদরাসা নিয়ে গ্রামের দু’পক্ষের বিরোধকে কেন্দ্র করে মাওলানা মঈনুল ইসলাম পারভেজকে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয়। বক্তারা অবিলম্বে অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ এর নি:শর্ত মুক্তির দাবী জানান। 


প্রভাষক  মাওলানা মুফতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা নিজাম উদ্দিন জালালী ও শহিদুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আজমল হোসেন জামী,জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার কামাল হোসেন,জগন্নাথপুর বাজার সেক্রেটারী জাহির উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ছালিক আহমদ,জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, সাবেক কাউন্সিলার তাজিবুর রহমান, ব্যবসায়ী শফিকুর রহমান লিলু, হাফিজ মাহমুদুল হাসান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমদ, ছাত্র নেতা  আব্দুল কুদ্দুছ মুন্না, ফেয়ার ফেইজ সভাপতি সাইফুর রহমান মিনহাজ প্রমূখ। 


এসময় অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম, অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ, মাওলানা মহি উদ্দিন এমরান, মাওলানা আবু আইয়ুব আনছারী, মাওলানা নুর আহমদ, জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলার আলাল হোসেন,মাওলানা আনোয়ার হোসেন, রাজিয়া সোবান মহিলা কলেজ পরিচালনা কমিটির সদস্য কবির উদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা নুরুল ইসলাম খান শিহাব, মাওলানা সাজ্জাদুর রহমান, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন মিছবাহ, প্রবাসী নুর মিয়া, সাহেদ আহমদ, মাওলানা ফয়েজ আহমদ, জাহেদ আহমদ, মাষ্টার নুরুল হক,আনিছুর রহমান,তাইফুর রহিম নাহিদ, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম, মো: শাহ আলম, হাফেজ সাইদুল ইসলাম, নুরুজ্জামান, আব্দুল ওয়াহিদ,ইমরান খান, সেজু কুরেশী,মাহিন আহমদ, হাবিবুর রহমান, ইমরান আহমদ, শামীম আহমদ, জাকারিয়া আহমদ সহ বিভিন্ন পেশার  লোকজন মানবন্ধনে উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর


6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে