মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ ‎হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ‎ মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা অভিযুক্ত আল-আমিন’কে র‍্যাব-৮ এবং র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, খসড়া প্রস্তুত শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন চতুর্থ সাক্ষী

ঝিনাইদহের আলোচিত অমিতাভ সাহা হত্যা মামলার প্রধান আসামী রাজলুক ওরফে রাজু গ্রেফতার


 ঝিনাইদহ আলোচিত অমিতাভ সাহা হত্যা কান্ডের সাথে জড়িত প্রধান আসামি রাজলুক ওরফে রাজুকে রবিবার রাতে মেহেরপুর জেলার ভারতীয় সীমান্ত থেকে তাকে গ্রেফতার  করা হয়। গ্রেফতার রাজলুক সদর উপজেলার হাটগোপালপুর এলাকার মুনাব্বর হোসেনের ছেলে।

১১/০৯/২০২৩ইং সোমবার বিকালে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ঝিনাইদহের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া।


সংবাদ সম্মেলনে তিনি বলেন,

গত  ৩ সেপ্টেম্বর শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে অমিতাভ সাহার অর্ধগলিত বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী তিশা নন্দী বাদী হয়ে রাজলুক হোসেন ওরফে রাজুকে প্রধান আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ পরিপ্রেক্ষিতে পুলিশের একাধিক টিম হত্যার রহস্য উদঘাটন ও আসামীদের ধরতে অভিযান শুরু করে। সর্বশেষ গতকাল রাতে মেহেরপুরের ভারতীয় সীমান্ত থেকে আসামি রাজলুক ওরফে রাজুকে গ্রেফতার করা হয়।


তবে মামলার অধিকতর তদন্তের স্বার্থে হত্যার রহস্য এখন বলা যাচ্ছে না বলে জানান তিনি। আসামিকে আদালতে প্রেরন করা হবে।  তারপর পুলিশশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। ঝিনাইদহ সদর সার্কল মীর আবিদুর রহমান বলেন, প্রকৃত আসামী ছাড়া কাউকে হয়রানি করা হবে না। প্রকৃত ভাবে যারা হত্যার সাথে জড়িত তাদেরকেই গ্রেফতার করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান,

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা।

Tag
আরও খবর




69f6e90f59d1d-030526121959.webp
সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ

১ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে