অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

সঙ্গীতের সাগরে মধুপুরের সাগর নুড়ি কুরাচ্ছেন

সংগীত আসলে ঐশ্বরিক ব্যাপার। এই ঐশ্বরিক ব্যাপারটা যে খুব ভালভাবে ধারণ করতে পারে তাঁর প্রতি শ্রোতারা আকৃষ্ট হয়। মধুপুর মহিষমারা গ্রামে জন্ম গ্রহনকারী তরুণ গায়ক ও বর্তমান প্রজন্মের প্রতিশ্রুতিশীল মিউজিক ডিরেক্টর এস কে সাগর শানের গানের গলা ঐশ্বরিক। ছোট বেলা থেকে তার গানের ভুবনে পদচারণা।তার গান শুনে সাধারণ শ্রোতারা কুমার শানুর সাথে গুলিয়ে ফেলেন।

এস কে সাগর শান বর্তমান প্রজন্মের নতুন ধারার সংগীতে যোগ করে যাচ্ছেন একের পর এক সাফল্য ও ভিন্ন মাত্রা।তিনি পাঞ্জেরি নামক জনপ্রিয় ব্যান্ডের লিড ভোকাল ও প্রতিষ্ঠাতা।সংগীত পরিচালক হিসাবেও তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখছেন।ইতিমধ্যে তিনি নাটক ও  চলচ্চিত্রে সংগীত পরিচালনা করে আলোড়ন সৃষ্টি করেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত , "ভালোবাসি তোমায়"সিনেমার টাইটেল এবং "খোদা জানে " সিনেমার সুর ও সংগীত পরিচালনা করেছেন।

এস কে সাগর শান গায়ক হিসাবে ২০২২ সালে “এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পান।

সম্প্রতি অনুষ্ঠিত "আজওয়া বাবিসাস অ্যাওয়ার্ড ২০২২" এর থিম সং-টি সংগীত পরিচালক ও কন্ঠ দিয়ে ভুয়সি প্রসংশিত হন মধুপুর গর্বিত সন্তান এস কে সাগর শান। এই অনুষ্ঠানে তিনি কাজের স্বীকৃতি হিসাবে প্রতিমন্ত্রী এনামুর রহমানের হাত থেকে সম্মাননা স্বারক লাভ করেন।

তার রিলিজ হওয়া উল্লেখ যোগ্য গানগুলো হলো-"খোকা বাবুর রাজত্ব",  "মায়াবী রাত", "রক্ত", "ভাগ্য নেই" ইত্যাদি।

তার ভবিষ্যৎতের পরিকল্পনা চলচ্চিত্রকে সুন্দর ও মার্জিত ভাবধারায় ফিরিয়ে আনা। মানুষের হৃদয় ছুঁয়া কিছু মৌলিক গানের সৃষ্টি করে গানের ভুবনে বেচে থাকা।

মধুপুর মহিষমারা গ্রামের মো: আবদুল কাদের ও শাহিদা পারভীনের (মৃত) দ্বিতীয় পুত্র এস কে সাগর শান তার মোহনীয় কণ্ঠের ছোঁয়ায় একদিন হয়ে উঠবেন সংগীতের বরপুত্র, সুরের জাদুকর এই প্রত্যাশা করে মধুপুরাসী ফেইসবুক গ্রুপ।

Tag
আরও খবর

6adb2ca55887e-231026034509.webp
যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট

৯ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে


6ad59e7b04c9f-191026103715.webp
সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৩ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে


6ad49f0a82496-181026042722.webp
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী

১৪ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে


6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৩২ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে