জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

পদোন্নতি পাচ্ছেন পুলিশের ২৯০ কর্তা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-09-2023 07:40:35 am

জাতীয় সংসদ নির্বাচনের আগে বড় পদোন্নতি আসছে পুলিশ প্রশাসনে। ‘সুপারনিউমারারি’ (সংখ্যাতিরিক্ত) পদ সৃষ্টি করে এ পদোন্নতি দেয়া হচ্ছে। পুলিশ সদর দপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারের (এসপি) ২৯০টি সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি করে পদোন্নতির অনুমোদন দেয়া হয়েছে। সে অনুযায়ী অতিরিক্ত ডিআইজি পদে ১৪০ ও এসপি পদে ১৫০ জন কর্মকর্তা পদোন্নতি পাচ্ছেন। পদোন্নতির যোগ্যতাসম্পন্ন আরো বেশি কর্মকর্তা থাকায় অনেককে হতাশ হতে হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।


সুপারনিউমারারি পদ বা সংখ্যাতিরিক্ত পদে পদোন্নতি পেলেও নির্দিষ্ট সময় পর্যন্ত পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের একই পদে অধিষ্ঠিত থাকতে হয়। পাশাপাশি পদোন্নতির পরও তারা একই দায়িত্ব পালন করে থাকেন।


পুলিশ সদর দপ্তর অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (ওঅ্যান্ডএম) বিভাগের সূত্র জানায়, পদ শূন্য না থাকায় পুলিশ সদর দপ্তর থেকে ‘সংখ্যাতিরিক্ত পদ’ তৈরি করে প্রায় ৫২৯ শীর্ষ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার প্রস্তাব পাঠানো হয়েছিল মন্ত্রণালয়ে। ১৫ অতিরিক্ত আইজি (গ্রেড-১), ৩৫ অতিরিক্ত আইজি (গ্রেড-২), ১৪০ ডিআইজি, ১৫০ অতিরিক্ত ডিআইজি ও ১৯০ এসপির পদোন্নতির প্রস্তাব ছিল। সম্প্রতি অতিরিক্ত ডিআইজির ১৪০ পদ এবং এসপির ১৫০ পদসহ মোট ২৯০টি সুপারনিউমারারি পদ সৃষ্টি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সার্কুলার জারি করা হয়েছে।


পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বিসিএস ক্যাডারের এক কর্মকর্তা সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগ দিয়ে ১০ বছর চাকরির পর এসপি পদে পদোন্নতি পাওয়ার কথা; কিন্তু বিসিএস পুলিশ ক্যাডারে কয়েকটি ব্যাচের চাকরিকাল ১০ বছরের বেশি সময় পার হলেও পদ শূন্য না থাকায় পদোন্নতি হচ্ছে না। সব ধরনের যোগ্যতা থাকার পরও পদোন্নতি না হওয়ায় কর্মকর্তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি করে পদোন্নতির মাধ্যমে সেই হতাশা দূর করার উদ্যোগ নেয়া হয়েছে।


পুলিশ কর্মকর্তারা বলছেন, ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের ১৫০ কর্মকর্তা অতিরিক্ত এসপি থেকে এসপি পদে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন। এ ছাড়া ২৯তম ক্যাডারের ৩৫ জন কর্মকর্তাও এই পদোন্নতির অপেক্ষায় রয়েছেন; কিন্তু অবসরজনিত কারণে আগামী সাত থেকে আট বছরের মধ্যে মাত্র ৭৭টি এসপির পদ শূন্য হবে। আগামী সাত বছরে ১৮ অতিরিক্ত আইজি, ৫৭ ডিআইজি এবং ৮১ অতিরিক্ত ডিআইজিসহ ২৩৩ কর্মকর্তা অবসরজনিত ছুটিতে যাবেন। সে অনুযায়ী পদোন্নতির অপেক্ষা করলে পদোন্নতিতে আরো বড় ধরনের জটের সৃষ্টি হবে এবং যোগ্যতা থাকা শর্তেও অনেক কর্মকর্তার পদোন্নতি না পেয়েই অবসরে যেতে হবে।


এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২৯০টি সুপারনিউমারারি পদ সৃষ্টি করে দেয়া সার্কুলারে বলা হয়েছে, এই আদেশ অবশ্যই অর্থ বিভাগ থেকে অনুমোদন নিতে হবে। এই সুপারনিউমারারি পদের মেয়াদ হবে পদ সৃষ্টির দিন থেকে এক বছর।


পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সার্কুলার জারি হওয়ায় এখন ওই ২৯০টি পদে মন্ত্রণালয়ের বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি) সভা করে প্রার্থী চূড়ান্ত করবেন। পাশাপাশি সার্কুলার অনুযায়ী অর্থ বিভাগ থেকেও অনুমোদন নিতে হবে। এসব স্তর শেষ করে এই পদোন্নতির চূড়ান্ত রূপ পেতে আরো অন্তত এক মাস সময় লাগতে পারে।

আরও খবর