‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু

শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মানকাজের উদ্বোধন।

শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণকাজের উদ্বোধন


শিবচর থেকে ভবিষ্যৎ বিজ্ঞানী তৈরি হবে: আইসিটি প্রতিমন্ত্রী।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট)’ প্রকল্পের নির্মাণ কাজ।


শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির নির্মাণকাজের উদ্বোধন ও ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, এখন থেকে ভবিষ্যৎ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ মেধাবী ছেলেমেয়েরা এখান থেকে তৈরি হবে। এর মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে স্মার্ট ও মডেল উপজেলা হবে শিবচর।


প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘এই ইনস্টিটিউট থেকে যারা পড়াশোনা করবে তাদের মধ্য থেকে ভবিষ্যতে হয়তো বিমান তৈরি করার মতো প্রযুক্তিবিদ এই শিবচরের মাটি থেকে তৈরি হবে। বিমান তৈরির মতো গবেষক, ইঞ্জিনিয়ার এখান থেকে তৈরি হবে।’


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমরাও ভাগ্যবান যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমরা মানুষের জন্য উন্নয়ন করতে পেরেছি। মানুষের ভবিষ্যতের জন্য কাজ করতে পেরেছি। আমাদের ভবিষ্যত প্রজন্ম যারা এখানে পড়ার সুযোগ পাবে তারা আন্তর্জাতিক মানে পড়তে পারবে।’


বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক

(গ্রেড-১), এনভিসি, জি এস এম জাফরউল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারফের রশিদ খান ও মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম।

Tag
আরও খবর