অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

অভিনেতা আবুল হায়াত এর বডিগার্ড হিসেবে যোগদান করলেন হেদায়েত উল্লাহ তুর্কী।


 সম্প্রতি বিশিষ্ট শিল্পপতি ইমতিয়াজ চৌধুরীর বডিগার্ড হিসেবে যোগদান করলেন লাল মিয়া ওরফে লাল। কিছুদিন পূর্বে ইমতিয়াজ চৌধুরীর কন্যা অপহৃত হলে ইমতিয়াজ চৌধুরী তাঁর নিজের এবং পরিবারের সকলের নিরাপত্তার জন্য বডিগার্ড লাল মিয়া ওরফে লাল কে নিয়োগদান করেন। ঘটনাটি বাস্তবে নয় টেলিভিশন নাটকে ঘটেছে। হাসান জাহাঙ্গীর এর রচনা ও পরিচালনায় নির্মিত ধারাবাহিক নাটক ফ্যামিলি ডিসটেন্স এর শুটিংয়ের দৃশ্যে এই চিত্র দেখা যায়। বৈশাখী টেলিভিশনের পর্দায় প্রতি শুক্র, শনি এবং রবিবার রাত ৯.২০ মিনিটে নাটকটি প্রচারিত হয়ে আসছে। ইমতিয়াজ চৌধুরীর চরিত্রে ( আবুল হয়াত)ও বডিগার্ড হিসেবে লাল মিয়া ওরফে লাল চরিত্রে  ( হেদায়েত উল্লাহ তুর্কী) অভিনয় করেছেন।লাল মিয়া ওরফে লাল কে বডিগার্ড হিসেবে নিয়োগের পর থেকে বাড়ী এবং অফিসে ঘটতে থাকে নানান ঘটনা। বডিগার্ড লাল মিয়া ওরফে লাল এর দায়িত্বশীলতার কারনে অফিস , বাসা, বাড়ির ভাড়াটিয়া থেকে শুরু করে বাসায় আগত সকলে নানান প্রকার হয়রানির শিকার হন। তাঁর হয়রানির তালিকায় দেখা যায় বাড়ির ভাড়াটিয়া বিশিষ্ট আইনজীবী মোখলেসুর রহমান ( শফিক খান দিলু), ইমতিয়াজ চৌধুরীর ভাগনে বীর ( হাসান জাহাঙ্গীর), অফিসের কর্মচারী বাবু থেকে শুরু করে অনেকেই আছে। সিকিউরিটি গার্ড সবুজ ( আলামিন) এর সাথে দিনরাত তাঁর খুনসুটি লেগে থাকে।  সে ( বডিগার্ড লাল) নিজেকে একজন প্রথম শ্রেণির কর্মকর্তা এবং ইমতিয়াজ গ্রুপ অব ইন্ডাস্ট্রির সেকেন্ডম্যান দাবি করে। তবে দায়িত্ব পালনে সে অত্যন্ত কঠোরতা দেখায়। তাঁর সঠিক দায়িত্ব পালন কারার কারনে সিটি টেরর  রোমিও ( আহমেদ সাব্বির রোমিও), হরহর ( নিথর মাহাবুব)  এবং সিদ্দিক চোরা ( সিদ্দিক মাস্টার)  কেউই ইমতিয়াজ চৌধুরী র বাড়িতে প্রবেশ করতে পারে না। কমেডি এবং ম্যাসেজ ভিত্তিক বাস্তব ধর্মী একটা চরিত্রে অভিনয় করতে পেরে অভিনেতা হেদায়েত উল্লাহ তুর্কী আনন্দিত। তিনি নাটকটির রচয়িতা ও পরিচালক হাসান জাহাঙ্গীর কে বিশেষ ধন্যবাদ জানিয়ে বলেন " আমাকে এত সুন্দর এবং চ্যালেঞ্জিং একটা চরিত্র দিয়ে তিনি ঝুঁকি নিয়েছেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি"। নাটকটির প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন তুহিন চৌধুরী। নাটকটিতে দেশের খ্যাতনামা অভিনয়শিল্পীরা অভিনয় করেছেন।

আরও খবর