জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘিতে বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার

আদমদীঘির সান্তাহারে ফোল্ডিং বার্মিজ একটি চাকুসহ ওমর আলী নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় উপজেলার সান্তাহার-ছাতিয়নগ্রাম সড়কের হবির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সে নওগাঁ সদর উপজেলার শ্রীদরপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক মেহেদী হাসান রাত্রী কালিন ডিউটি করা কালে রাত ৮টার দিকে আদমদীঘির ছাতিয়ানগ্রাম থেকে একটি মোটরসাইকেল যোগে ওমর আরী নামের ওই যুবক সান্তাহার অভিমুখ আসছিল। তাকে মোটরসাইকেল থামাতে বলা হলে সে পুলিশের সংকেত উপেক্ষা করে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় তার মোটরসাইকেলের গতিরোধ করে থামিয়ে ওই যুবকের শরীর তল্লাশি করে তার হেফাজত থেকে ১০ ইঞ্চ লম্বা ফোল্ডিং কাঠের বাটন সংযুক্ত একটি বার্মিজ চাকু ও তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আলমাস আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে। গতকাল রোববার দুপুরে গ্রেফতারকৃত ওমর আলীকে আদালতে পাঠানো হয়েছে।

Tag
আরও খবর