যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

বিদ্যুৎ মানব আয়নাল মিয়া

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-09-2023 05:59:55 pm

 শুধু বিদ্যুৎতের খেলাই দেখিয়ে যাচ্ছেন বিদ্যুৎ মানব আয়নাল মিয়া। বিদ্যুৎ মানব হিসেবে সরকারী স্বীকৃতি ঘোষণা দাবী করছেন আয়নাল মিয়া। জীবন বাজি রেখে প্রতিদিন খোলার মত দেখান তিনি।একটু এদিক সেদিক হলেই যেখানে মৃত্যু নিশ্চিত, সেখানে খালি হাতে বিদ্যুৎতের  প্রধান লাইন থেকে কয়েকশত ভোল্ট বিদ্যুৎ নিজের শরীরে সঞ্চালিত করে বিদ্যুৎ  খেলা দেখায় আয়নাল মিয়া। আয়নাল মিয়ার বাড়ী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা সদরের দোকানটুলা গ্রামে। এক সময় তাকে সবাই বিদ্যুৎ মানব হিসেবে চিনতো না।বর্তমানে এলাকাবাসী সবাই তাকে ‘বিদ্যুৎমানব আয়নাল’ বলে চিনে ও জানে। আয়নাল মিয়া বানিয়াচং উপজেলা সদরের দোকানটুলা গ্রামের নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান।বিদ্যুৎ নিয়ে নিজের জীবন বাজি রেখে ভয়ংকর এ সব খেলা দেখিয়ে এলাকাবাসীর কাছে বিদ্যুৎ মানব হিসেবে পরিচিত হয়ে উঠেছেন তিনি। এক স্ত্রী, ৪ কন্যা ও ২ পুত্র

 আছে তার।গত ২ যুগ ধরে  ইলেক্ট্রিশিয়ানের কাজ করে যাচ্ছেন তিনি। হঠাৎ এক সময় তিনি বুঝতে পারেন বিদ্যুতের স্পর্শে তার কোনো ক্ষতি হয় না। বর্তমানে টেষ্টার কিংবা গ্লাভস ছাড়াই স্থানীয় বাসা-বাড়িতে এমন কি মেইন তারেও বিদ্যুতের কাজে কোন ধরনের ক্ষতি হয়নি।আয়নাল মিয়া বিদ্যুতের তার নিজের শরীরে বিদ্যুৎ সঞ্চালন করে দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো ও ডিম সিদ্ধ করে দেখিয়েছেন তিনি।  বৈদ্যুতিক মেইন  খুঁটিতে বিদ্যুৎ শক্তি ২২০ অথবা  ৪৪০.এ প্রধান (মেইন) লাইনের নেগেটিভ-পজেটিভ ক্যাবলে দুই হাত দিয়ে ধরে বাতি জ্বালানোর মতো ভয়ংকর কাজ করে দেখান।তার জীবনে অনেক এরকম কাজ করিয়ে ও অনেক মানুষ কে রক্ষা করেছেন বলে জানায় এলাকাবাসী ও সচেতনমহল। আয়নালের ভয়ঙ্কর কীর্তিকলাপ দেখে এলাকাবাসী হতবাক হয়েছেন। এ রকম কাজ দেখে একেবারে অসম্ভব, সে কাজ কীভাবে আয়নাল মিয়া করেন। আয়নাল মিয়ার এ ধরনের কাজ স্বচক্ষে দেখে ইলেক্ট্রনিক্স এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার পর্যন্ত বিষ্ময় প্রকাশ করেছে।মৃত্যুঝুঁকি নিয়ে প্রতিদিন ৬ সন্তানের জনক আয়নাল মিয়া পরিচিত- অপরিচিত সকলের কাজ করতে এগিয়ে আসেন তিনি।বিগত ২০১৬ সালের ১২ মার্চ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর নিকট সহযোগিতা চেয়ে আবেদন করেন।হবিগঞ্জ সদর আসনের এমপি এডভোকেট  আবু জাহির ও স্হানীয় বানিয়াচং ও আজমিরীগঞ্জ আসনের এমপি এডভোকেট আব্দুল মজিদ খানের সুপারিশ থাকার পর ও আজ পর্যন্ত কোন সহযোগিতা মিলেনি। অবসরপ্রাপ্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন,এমন চেষ্টা কেউ করলে নির্ঘাত বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাবে।তবে তাকে এসব কাজ থেকে ফেরাতে কর্মসংস্হানের ব্যবস্থা করতে কর্তৃপক্ষের নিকট দাবি রইলো। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ এর হবিগঞ্জ জেলা কো-অর্ডিনেটর ও ইউনিকেয়ার এনজিও চেয়ারপার্সন সাংবাদিক কামরুল হাসান কাজল বলেন,আয়নাল ভাই দুই ফেজে ধরে নিজের শরীরে বিদ্যুৎ সঞ্চালন করে তাও আবার ২২০ ও ৪৪০ ভোল্টের মেইন লাইনে এটা কী ভাবে করে তা ভেবে পাই না।ঘটনাটি আশ্চর্য জনক। মনে হয়,শরীরের হরমোনাল কোন কারণে এমন হতে পারে। এব্যাপারে আয়নাল মিয়া বলেন, আমি বিদ্যুৎ মানব হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি চাই এবং আমাকে কর্মসংস্হান দিলে সরকারের লাভ ও হতে পারে। 


Tag
আরও খবর






6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে