হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত


জামালপুরের ইসলামপুর উপজেলার পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।


নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩৪২ জন সাধারণ ভোটারের মধ্যে ২৬০ জন ভোটপ্রদান করেন। এছাড়া ১১ জন সাধারণ শিক্ষক ভোটারের মধ্যে ভোট দেন ৯ জন। 

সাধারণ অভিভাবক সদস্য পদে মোগল শেক, আনোয়ার হোসেন এবং শফিকুল ইসলাম নির্বাচিত হন। এছাড়া সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য পদে 

মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক কবিতা খাতুন ৮ ভোট পেয়ে নিবর্বাচিত হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবতেদায়ী জুনিয়র শিক্ষক শেফালী বেগম নিজে ভোটদানে বিরত থাকায় কোনো ভোট পাননি। 


এর আগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ৪ জন সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন। তাঁরা হলেন- এবতেদায়ী শাখার সাধারণ অভিভাবক সদস্য আলতাফুর রহমান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সেলিনা আক্তার, সাধারণ শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ আলী এবং সাধারণ শিক্ষক প্রতিনিধি সদস্য সাইফুল ইসলাম সরকার। 


পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসার সুপার মো. ছামিউল হক বলেন, 'এখন আইনানুসারে সভাপতি নির্বাচন করার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।'


উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমি সুপারভাইজার মোহাম্মদ অর রশীদ প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসলামপুর থানার এসআই গোলাম মুর্তোজার নেতৃত্ব একদল পুলিশ সদস্য।


আরও খবর