কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শাজাহানপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা

শাজাহানপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা


মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় শাহজালাল তালুকদার পারভেজ আলম (৪৮) নামে এক প্রভাষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শনিবার (২ সেপ্টেম্বর) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরুল মাথাইল চাপড় নামক এলাকায় এ ঘটনা ঘটায়।


জানাযায়, পারভেজ তালুকদার উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার সাবেক মেম্বার মনসুর তালুকদার ওরফে মন্টু মিয়ার ছেলে। তিনি কৈচড় টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক ও আশেকপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ আশেকপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি ছিলেন।

 

বিষয়টি নিশ্চিত করে আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান, হযরত আলী জানান, পারভেজ তালুকদার সকালে বাড়ি হতে বের হয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে মাথাইল চাপড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় চার থেকে পাঁচজন সন্ত্রাসী এসে তার পথরোধ করে কোপাতে থাকেন। পারভেজ সেখান থেকে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানে গিয়ে তাকে কুপিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

 

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এসআই আনিসুর রহমান বলেন, পারভেজ তালুকদার নামে একজনকে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তার মাথা, ডান হাতে আঘাতের চিহ্ন রয়েছে এবং ডান হাতের কব্জি বিচ্ছিন্ন ছিল। হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ও কারা এর সাথে জড়িত এসব বিষয় দ্রুত উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনা হবে।

Tag
আরও খবর