ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

জগন্নাথপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়নে কৃষক/কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক/কৃষানী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার  (৩০ আগস্ট) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ও আশারকান্দি ২টি ইউনিয়ন থেকে ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ কর্মকর্তা  কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ। 


উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল কাদির ও বিভেকানন্দ পুরকায়স্থের যৌথ সঞ্চালনায় জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ এর সভাপত্বিতে, প্রধান অতিথির বক্তব্য রাখেন মোস্তফা ইকবাল আজাদ, তিনি বলেন প্রতিটি অনাবাদী ও পতিত জমি চাষের আওতায় আনতে হবে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় প্রতিটি বাড়িতে পারিবারিক পুষ্টিবাগানের অবদান অতুলনীয় ভুমিকা রাখে,যেখানে গ্রামীন মা-বোনদের পরিচর্যার মাধ্যমে বেকার জমিটুকুর যেমন সদ্ধ ব্যবহার হয় তেমনী বছর ব্যাপি টাটকা শাক-সবজির আদর্শ উৎস হিসেবে কাজ করে।


ক্রমবর্ধমান জনসংখ্যার অনুপাতে উৎপাদন বাড়াতে প্রযুক্তি নির্ভর চাষাবাদের বিকল্প নেই। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের উৎপাদন বৃদ্ধির প্রকল্প নেওয়া হয়েছে। আদিকাল থেকে সনাতন পদ্ধতিতে চাষাবাদের ফলে কাঙ্খিত ফসল যেমন পাওয়া যায় না সেজন্য আমাদের পরিশ্রম বিফলে যায়।


পারিবারিক চাহিদা পূরনের কৃষি চাষাবাদ কে  বানিজ্যিক কৃষিতে রূপান্তর করতে হলে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কৃষি যান্ত্রিকিকরনের প্রয়োজন। সেচ- নিষ্কাশন, জমি চাষ, রূপন, কীটনাশক প্রয়োগ,পরিচর্যা সহ ধান কর্তন, মাড়াই, ঝাড়াই এর আধুনিক যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিত করতে হবে।


যান্ত্রিকিকরনে যেমন সঠিক ফলন বেশি তেমন সময় ও শ্রমিক কম লাগে আর কৃষকও লাভমান হয়।তাই পাম্প,পাওয়ার টিলার,পাওয়ার থ্রেসার,স্প্রে মেশিন, রিপার, কম্বাইন্ড হার্ভেষ্টার সহ আধুনিক যন্ত্রপাতির ব্যবহার অভ্যাসে পরিণত করতে হবে। কৃষিকে সনাতন থেকে আধুনিক যান্ত্রিকিকরনের জন্য সরকার কৃষিতে ভর্তুকি সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি প্রদান করছে। 


জেলা প্রশিক্ষণ কর্মকর্তা রোপা আমন ধানের চাষাবাদ ও রোপা আমন এর লক্ষ্যমাত্রা অর্জনে সার প্রয়োগ, লাইন লগো পার্চিং পরিচর্যা সহ করণীয় বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ দেন এবং কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ হবে। 


কৃষক-কৃষানী ভাই-বোনেরা কৃষি বিষয়ক যে কোনো পরামর্শের প্রয়োজন হলে বা চাষাবাদে সমস্যা হলে সংশ্লিষ্ট  ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছ থেকে বা অফিসে পরামর্শ নিতে পারেন এবং কৃষি বিষয়ক সেবা প্রদানে কৃষি অফিস সর্বদা প্রস্তত।


উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ সভাপতির বক্তব্যে বলেন এবছরের কৃষি আবহাওয়া খুবই চমৎকার সবাই যদি লাইন লগো পার্চিং সহ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেন তাহলে কাঙ্খিত ফসল ঘরে তোলা সম্ভব।তাছাড়া আমন রূপন প্রায় শেষ তাই আসন্ন রবি মৌসুমের চাষাবাদের জন্য প্রয়োজনীয় পরামর্শ উৎসাহ সহ পূর্বপ্রস্ততী গ্রহন করার দিক নির্দেশনা প্রদান করেন।

Tag
আরও খবর


6ab5359bed43c-240926083715.webp
সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ

১৯ ঘন্টা ৪৭ মিনিট আগে