বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

গলাচিপায় মান্তাদের অধিকার বাস্তবায়নে এডভোকেসি সভা।

মান্তা নারী জেলেদের নেতৃত্ব নির্মান ও ক্ষমতায়ন” প্রকল্পের আওতায় মান্তা জেলেদের জাতীয় পরিচয় পত্র বিষয়ে সিডফ কর্তৃক গলাচিপা উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।


এসময় নদীতে ভাসমান ছিন্নমূল মান্তা জেলেদের সহজ পদ্ধতিতে, হয়রানিমুক্ত ও কম খরচে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, ভিজিএফ কার্ড করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া দেশের নাগরিক হিসেবে তাদের ভোট অধিকার ও বিভিন্ন সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়া হয়।


সোমবার (২৮ আগষ্ট) ২০২৩ সকাল ১০ টায় গলাচিপা মৎস্য ভবনের সভাকক্ষে সেজুতি হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডফ) এর আয়োজনে ও অক্সফাম ইন বাংলাদেশের সহোযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিডফের প্রকল্প ম্যানেজার মো: কবিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃজহিরুল ইসলাম।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন্নবী, সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সাইয়ুম,পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ শাহিন মিয়া, সিপিপি এর উপজেলা ইউনিট প্রধান আবু হেনা শোয়েব,রাজনৈতিক ও সামাজিক সংগঠন নেতৃবৃন্দ,সিডফ কর্মীরা, মান্তা সম্প্রদায়ের মধ্যে গঠিত দলের বিভিন্ন ইউনিটের প্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য, সিডফ ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে উপকুলীয় পটুয়াখালী জেলার কয়েকটি উপজেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অবহেলিত দরিদ্র জনগোষ্ঠী বিশেষ করে চর এলাকার দরিদ্র জনগোষ্ঠিকে তাদের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে মর্যাদাসম্পন্ন ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে চলছে।

Tag
আরও খবর