জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

রূপগঞ্জে শিক্ষকের লাশ উদ্ধার

Rakibul islam ( Contributor )

প্রকাশের সময়: 23-08-2023 11:03:42 am

রূপগঞ্জে আব্দুল্লাহ আল মামুন( ৩৬) নামের এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) দুপুরে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর এর গোবিন্দপুর ২০নং সেক্টরের একটি সবজি খেত থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। আব্দুল্লাহ আল মামুন ঢাকার নর্দান ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন। তিনি ফেনী জেলার সদর উপজেলার গজারি কান্দি এলাকার আবুল কালামের ছেলে। বর্তমানে স্ত্রী মোরশেদা বেগমকে নিয়ে তিনি ঢাকার দক্ষিণ খান এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।


রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম সায়েদ জানান,  উপজেলার পূর্বাচল উপশহর এর গোবিন্দপুর ২০নং সেক্টরের একটি সবজি খেতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেন । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  দুপুরে পরিবারের লোকজন শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের লাশ সনাক্ত করেন। ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মরগে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা বলা যাবে বলেও জানান ওসি ‌ ।


আব্দুল্লাহ আল মামুনের শশুর আব্দুর রাজ্জাক চৌধুরী জানান,  গত মঙ্গলবার সকাল দশটায় বাসা থেকে বের হয় আব্দুল্লাহ আল মামুন। পরে মোবাইল বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির পর সন্ধ্যা ছয়টায় শশুর আব্দুর রাজ্জাক চৌধুরী বাদী হয়ে দক্ষিনখান থানায় একটি জিডি করেন। এরপরে মোবাইল টেকিং এ পূর্বাচলে অবস্থান দেখা যায়। পরে রূপগঞ্জ থানায় খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন এটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তখন ওই লাশটিই আব্দুল্লাহ আল মামুন বলে তারা সনাক্ত করেন।

Tag
আরও খবর