দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

ভারতে নির্মাণাধীন রেলসেতু ভেঙ্গে ১৭ শ্রমিকের মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-08-2023 08:14:19 am

ভারতে নির্মাণাধীন একটি রেল সেতু ভেঙে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো অনেকে ঘটনাস্থলে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে। মিজোরামের রাজধানী আইজল থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে সাইরাং এলাকায় এই ঘটনা ঘটে। খবর এনডিটিভি।


বুধবার (২৩ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


এর আগে সেখানের কর্মকর্তারা জানান, ধসে পড়া স্থানে অনেকে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাদের উদ্ধারে এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে।


কর্মকর্তারা বলেছেন, অনেকে ঘটনাস্থলে আটকা পড়েছেন এবং তাদের উদ্ধারের চেষ্টা চলছে। তারা জানিয়েছে, ঘটনার সময় সেখানে প্রায় ৩৫ থেকে ৪০ জন নির্মাণ শ্রমিক ছিল।


এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন এবং দুর্ঘটনায় নিহতদের জন্য প্রত্যেককে ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন ।


দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে জানিয়ে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, আইজলের কাছে সাইরাং-এ নির্মাণাধীন রেলওয়ে ওভার ব্রিজ আজ (বুধবার) ধসে পড়েছে। এতে কমপক্ষে ১৭ জন শ্রমিক মারা গেছে। এখনও উদ্ধার কাজ চলছে। এই ট্র্যাজেডিতে আমরা গভীরভাবে শোকাহত এবং ক্ষতিগ্রস্ত। আমি সমস্ত শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উদ্ধার অভিযানে সাহায্য করার জন্য যারা প্রচুর সংখ্যায় বেরিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।


উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেছেন, রেলওয়ে আধিকারিকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করবেন

আরও খবর






6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৮ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে