গোয়ালন্দে মিডিয়া অ্যাডভোকেসি, গোলটেবিল সংলাপ ও সেমিনার অনুষ্ঠিত জয়পুরহাটে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে বিএনপি নেতার নির্বাচনী উঠান বৈঠক বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু

কুতুবদিয়ায় আ'লীগ নেতা শামশুল আলমের জানাজা সম্পন্ন, আশেক উল্লাহ রফিক এমপি'র শোক

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী  আলহাজ্ব শামসুল আলম কুতুবীর নামাজে জানাযা মঙ্গলবার (২২ আগষ্ট) সকাল ১১টায় কুতুবদিয়া আইডিয়াল হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জানাযা নামাজে  হাজার হাজার শোকার্ত জনতার উপস্থিতিতে শামসুল আলমের স্মৃতিচারণ, শোক ও সমবেদনা জানিয়ে  বক্তব্য রাখেন,কক্সবাজার-০২ (কুতুবদিয়া-মহেশখালী ) সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি।কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের,সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আহমাদুল্লাহ বি কম, সাবেক সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা  নুরুচ ছাফা বি,কমসহ উপজেলা আওয়ামী লীগ ও  বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন  শ্রেণি  পেশার হাজার হাজার মানুষ নামাজে জানাযায় অংশগ্রহণ করেন।

কুতুবদিয়ায় ১ম জানাজা শেষে, ২য় জানাজা কক্সবাজার এস এ ফিলিং স্টেশন সংলগ্ন চাইল্যাতলী বড় মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,আলহাজ্ব  শামসুল আলম কুতুবী চিকিৎসাধীন অবস্থায়  সোমবার (২১ আগষ্ট) দুপুর ২টায় ঢাকায় এভার কেয়ার হাসপাতালে  মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে যান।

আলহাজ্ব শামসুল আলম ছিলেন বহু গুণে গুণান্বিত একজন মানুষ। তিনি একাধারে ধর্মীয়, রাজনীতি, সামাজিক, ব্যবসায়ী, গণমাধ্যম, সাংস্কৃতিক, ক্রীড়াঙ্গন ও উন্নয়নে সব সময় তৎপর ছিলেন। তিনি অনেক ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃত্বে ছিলেন। অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ছিল আলহাজ্ব শামসুল আলম দৈনন্দিন কাজ। দ্বীপে তাঁর সরব পদচারণা সবাইকে মাতিয়ে রাখতেন। তার চির বিদায়ে উপজেলার বিভিন্ন মহলে শোক প্রকাশ করেন।

জানাযা শেষে,  সর্বস্তরের মানুষের  সাথে মতবিনিময় করেন এমপি আশেক।

Tag
আরও খবর