শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

নগরকান্দায় জোড়া খুনে তিন জনের মৃত্যুদন্ড; দুই জনের যাবতজ্জীবন



ফরিদপুরের নগরকান্দায় চার বছর আগে চাচা রওশন আলী ও ভাতিজা মিরাজুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।


রোববার (২০ আগস্ট) ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা এ রায় ঘোষণা করেন।


এ মামলার চার্জশিটভুক্ত জীবিত ১৫ আসামির মধ্যে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ছয়জনকে খালাসও দিয়েছেন বিচারক।


মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- হানিফ ওরফে হৃদয়, কাইয়ুম মিয়া ও এনামুল হাসান মিয়া। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আসামি আউয়াল মোল্লা ও রেজাউল মাতুব্বরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


খালাসপ্রাপ্তরা হলেন- পারভেজ মিয়া, হাফিজুর রহমান ওরফে তুষার মিয়া, তুহিন মিয়া, রবিউল ইসলাম ওরফে মশিউর মিয়া, এম রাজু আহমদ ওরফে কোরবান মিয়া ও শহীদুল ইসলাম ওরফে শহীদ মিয়া।


জানা গেছে, মামলার প্রধান আসামি আউয়াল জামিনে রয়েছেন। আসাদুজ্জামান নামের এক আসামি মারা গেছেন। আসামি পাঁচু মিয়া, রাজু ও রবিউল এখন কারাগারে। মামলার শুরু থেকে আসামি এনামুল, পারভেজ, হাফিজুর, তুহিন ও শহিদুল পলাতক রয়েছেন। এছাড়া জামিনে গিয়ে আসামি হৃদয়, রেজাউল, কাইয়ুম, রবিন, দুলাল ও হাবিবুর এখনও পলাতক।


রায়ে বলা হয়েছে, দুলাল মিয়ার দুই ধারায় ১০ বছর ও সাত বছর করে মোট ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় সাজা একত্রে চলবে। পাশাপাশি দুই ধারায় মোট ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি হাবিবুর রহমান ওরফে হাবিব মিয়ার সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আসামি রিকুল ইসলাম ওরফে রবিন শিকদারের এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আসামি পাঁচু মিয়ার তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সাজা ভোগ করতে হবে।


মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১০ আগস্ট নগরকান্দার মধ্যকাইচাইল মাদরাসা মসজিদে রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিনসহ অন্যরা আসরের নামাজ শেষে বের হয়ে মাদরাসা মাঠে আসেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আসামি আউয়াল মোল্লা ও হানিফ মিয়া ওরফে হৃদয়সহ অন্য আসামিরা তাদের ওপর অতর্কিত হামলা করেন। আসামি আউয়াল মোল্লার হুকুমে আসামি হানিফ মিয়া ওরফ হৃদয়সহ অন্য আসামিরা তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও শর্টগান দিয়ে উপর্যুপুরি গুলি করেন। এতে ঘটনাস্থলেই রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন গোলাম রসুল বিপ্লব, গোলাম মাওলাসহ আরও সাত-আটজন। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।

আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৩ ঘন্টা ১৯ মিনিট আগে