জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে রাকিব তালুকদারের সার্বিক সহযোগিতায় অসহায় শিশু আবু বক্কর সিদ্দিক সুস্থ

 সিরাজগঞ্জ সদর উপজেলাধীন ৮ নং কাওয়াকোলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড  কাটাঙ্গা মইসাহাটা গ্রামের হত দরিদ্র মো:রেজাউল করিম গফুরের ছোট ছেলে আবু বক্কর সিদ্দিক শারীরিক ভাবে খুবই অসুস্থ হয়। অসহায় দিনমজুর এই মানুষটি তার ছেলের উন্নত চিকিৎসা করাতে পারছে না টাকা ও বুদ্ধির অভাবে। কাটাঙ্গা গ্রামের প্রতিবেশী ছালমা খাতুনের পরামর্শে একমাত্র ছেলের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহরের কালীবাড়ি রোডস্থ কড়িতলা এলাকায় অবস্থিত ডায়মন্ড মেডিকেল ওষুধের দোকানে  নিয়ে আসে দিনমজুর রেজাউল করিম গফুর। 

এ বিষয়ে সিরাজগঞ্জ শহরে ঐতিহ্যবাহী ডায়মন্ড মেডিকেলের মালিক মো:রাকিব তালুকদার  বলেন,অসহায় দরিদ্র রেজাউল করিম গফুর ভাই আমার দোকানে আসে এবং তার ছেলে আবু বক্কর সিদ্দিক এর পায়ের ইনফেকশন হয়েছে এই কথা বলে। আমি নিজের চোখে দেখলাম পায়ের অবস্থা খুব খারাপ। শিশুটি উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেই। পরে আমি ই.বি রোডস্থ মদিনা হাসপাতালের কর্তৃপক্ষ নজরুল ইসলাম ভাইয়ের সাথে মোবাইলে কথা বলি এবং অসহায় এই ছেলেটির বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করে দেই। আমার সাধ্য মতে আমার নিজস্ব দোকান থেকে যাবতীয় ঔষধ বিনামূল্যে দেই এবং সব সময় খোঁজ খবর নিয়ে থাকি। উপকার ভোগী অসহায় দিনমজুর রেজাউল করিম গফুর বলেন,মহান আল্লাহ পাকের কাছে রাকিব ভাইয়ের জন্য দোয়া করি তিনি আমাকে যে ভাবে সাহস,বুদ্ধি,উপকার ও বিনামূল্যে ওষুধ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন যা আমি সত্যি আনন্দিত ও চির কৃতজ্ঞ। পাশাপাশি শহরের মদিনা হাসপাতালে আমার ছোট ছেলেকে চিকিৎসা পর্যন্ত  করিয়াছেন। আমি খুব আনন্দিত। বর্তমানে আমার ছেলে আবু বক্কর সিদ্দিকী এর পায়ের অবস্থা এখন ভালো ও উন্নতির দিকে ।

আরও খবর