বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গবন্ধুর আদর্শই বাঙালি জাতির মুক্তির দলিল : ধর্ম প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-08-2023 12:57:20 pm

◾বাসস ডেস্ক : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, 'বঙ্গবন্ধু'র আদর্শই বাঙালি জাতির মুক্তির দলিল। বঙ্গবন্ধু একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে চেয়েছিলেন। সেজন্য বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো পুরো বাঙালি জাতির স্বপ্ন।

আজ বুধবার ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ জাতিকে নেতৃত্বশূন্য ও দিশেহারা করতে মুক্তিযুদ্ধের চেতনা বিবর্জিত দেশবিরোধী কুচক্রী মহল এ পাশবিক ও নৃশংসতম হত্যাকান্ড করেছিলো। ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও, হত্যা করতে পারেনি তাঁর আদর্শ আর 'সোনার বাংলা' গড়ার স্বপ্নকে।

প্রতিমন্ত্রী আরও বলেন, 'জাতির পিতার আদর্শের পথ ধরে তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলছেন। তারই দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। বিশ্বাঙ্গনে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার ও হাজেরা। 

পরে ১৫ আগস্টে শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের পরিচালক মো. নজিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সচিব (উপ-সচিব) মো. মনিরুজ্জামান, পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারি ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

৭ ঘন্টা ৩১ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১৮ ঘন্টা ২৪ মিনিট আগে