বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

কুতুবদিয়ায় অবাধে বিক্রি হচ্ছে আইসক্রিম, খেতে সর্তক থাকুন

কক্সবাজারের কুতুবদিয়ায়  ফুটপাতে এবং ছোট-বড় বিভিন্ন দোকানে অবাধে বিক্রি হচ্ছে আইসক্রিম।

নানা ব্র্যান্ডের মানহীন ও অননুমোদিত আইসক্রিম, মালাই, ললি, উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে। মুদি দোকান ছাড়াও অনেকে ভ্যানে মাইকিং করে বিক্রি করছে এসব।

দেশে খাদ্যে ভেজাল মেশানোর বিষয়টি বহুল আলোচিত হলেও ভেজালবিরোধী অভিযান অব্যাহত না থাকার বিষয়টি উদ্বেগজনক। ভেজাল খাবার খাওয়ার কারণে দেশে জটিল রোগে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে।

জানা গেছে, এগুলো ফুড গ্রেডহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। গরমে তৃষ্ণা মেটাতে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রায়ই ফুটপাতে বিক্রি হওয়া বাহারি রঙের আইসক্রিম  খেয়ে থাকেন। উৎপাদকরা এগুলো মুখরোচক করতে বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান মিশিয়ে থাকেন, যা খেয়ে  মানুষের  স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আইসক্রিম ধরনের খাদ্যে বিদ্যমান সালমোনেলা নামক জীবাণুতে ব্যাক্টেরিয়াল ইনফেকশনের আশঙ্কাও রয়েছে।

মানসম্মতভাবে তৈরি আইসক্রিম পরিমিত খেলে সমস্যা নেই। তবে যেসব  আইসক্রিমে ফুডগ্রেডবিহীন রং মেশায়, চিনির পরিবর্তে অন্য কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে, সেসব  তৈরি আইসক্রিম খেলে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থেকেই যায়।

 আইসক্রিমে কম দামি ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয়।  ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম ও এ ধরনের খাদ্য তৈরি করা হয়। কোন  আইসক্রিমে ক্ষতিকর রাসায়নিক মেশানো হয়, সাধারণ মানুষের পক্ষে তা বোঝা সম্ভব নয়। কাজেই যেসব আইসক্রিমে ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো হয়, সেগুলোকে শনাক্ত করার জন্য সারা বছর ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা উচিত।

 মাঝেমাঝে অভিযান চালিয়েও তা বন্ধ করা যাচ্ছে না।দেশের প্রায় সব ধরনের খাদ্যপণ্য এমনকি জীবন রক্ষাকারী ওষুধ ভেজাল হওয়ার বিষয়টি সবচেয়ে উদ্বেগজনক। দুশ্চিন্তার বিষয় হলো, নকল কারখানার মালিক ও ভেজাল পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে একাধিক সরকারি সংস্থা অভিযান চালালেও কঠোর ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত কম। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে খাদ্যে ভেজাল রোধ করতে হবে যে কোনো উপায়ে।

Tag
আরও খবর