জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

আদমদীঘিতে বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বাসে তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। আজ শনিবার (১২ আগস্ট) ভোরে নওগাঁ-বগুড়া মহাসড়কের সান্তাহার হবিরমোড় নামক স্থানে বাসে তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নওগাঁ সদরের বোয়ালিয়া রাম কালি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাসান মাহমুদ মোর্শেদ (৩১) ও পার নওগাঁ সরদার পাড়া এলাকার এনামুল হকের ছেলে সনি (৩২)।  


পুলিশ জানান, ঢাকা থেকে ছেড়ে আমা নওগাঁগামী একতা পরিবহন নামের একটি বাসে যাত্রী বেশে দুইজন মাদক বহন করে নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভোর ৫টায় সান্তাহার ফাঁড়ি পুলিশ মহাসড়কের আদমদীঘি উপজেলার হবিরমোড় নামক স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করে। এক পর্যায়ে ঢাকা মেট্রো-ব-১৪-৪০৬০ নাম্বারের একতা বাসটি থামিয়ে তল্লাশি কাশে যাত্রী বেশে সিটে বসা উল্লেখিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের কাছে অভিনব কায়দার রাখা ৪শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবাসীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর