যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক

তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2023 05:33:30 am

কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ ২০২৩- ২৪ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন। ফাইল ছবি



বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ ২০২৩- ২৪ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।


এতে সভাপতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহদী হাসান মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এস এ এইচ ওয়ালিউল্লাহ মনোনীত হয়েছেন।


আজ ১২ আগস্ট (শনিবার) ফোরামের নবনির্বাচিত সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি আমজাদ হোসেন হৃদয় (ঢাবি), যুগ্ম-সাধারণ সম্পাদক তাসনিম হাসান মজুমদার (জাতীয় বি.), সাংগঠনিক সম্পাদক আকিজ মাহমুদ (চবি), সহ সাংগঠনিক সম্পাদক মো. আকিব হোসাইন (ঢাকা কলেজ)।


এছাড়াও অর্থ সম্পাদক সুকান্ত দাস (ইবি), উপ-অর্থ সম্পাদক শাহান শাহরিয়ার হিমেল (ঢাবি), দপ্তর সম্পাদক আজহার মাহমুদ (জাতীয় বি.), উপ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আলম নূর (জবি), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুহম্মদ সজীব প্রধান (বশেমুরবিপ্রবি), প্রচার সম্পাদক আসাদুজ্জামান বুলবুল (চবি), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ শাওন (ইবি), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শ্যামলী খাতুন (ইবি) এবং ৩ জন সম্পাদকীয় পর্ষদ যথাক্রমে নাজমুন নাহার জেমি (রাবি), মমিনুর রহমান (বেরোবি), হালিমা আক্তার (ঢাবি) মনোনীত হয়েছেন বলে বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।



কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদ ২০২৩- ২৪ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন।



গত ৩১ জুলাই ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা ফয়সাল আহাম্মদ এবং মারজুকা রায়না স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মাহদী হাসান (ঢাবি) কে সভাপতি ও ওয়ালিউল্লাহ (ইবি) কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এসময় আগামী ৭ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়।


উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করছে দেশের তরুণ লেখকদের এ সংগঠনটি।


আরও খবর