বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

‘প্রিয়তমা’ অনেক ভালো লেগেছে: পূজা চেরি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-08-2023 04:31:16 am

সম্প্রতি শেষ হয়েছে চিত্রনায়িকা পূজা চেরির লিপস্টিক সিনেমার প্রথম ধাপের শুটিং। দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে শিগগিরই।


মাসখানেক আগে মাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ঘুরে এসেছেন পূজা চেরি। সেখানে বসেই দেখেছেন গত ঈদে মুক্তিপ্রাপ্ত ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। ছবিটি দেখে ভালো লাগা কাজ করেছে বলে জানান এ অভিনেত্রী।


পূজা বলেন, “কিছুদিন আগে আমার মাকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরতে গিয়েছিলাম। সেখানে ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখেছি। তার কারণ আমি যাওয়ার কয়েকদিন পর সেখানে সিনেমাটি মুক্তি পেয়েছে।”


তিনি আরো বলেন, “প্রিয়তমা’ দেখে খুব ভালো লেগেছে আমার। আমেরিকার হলে বসে বাংলা সিনেমা দেখার অনুভূতি আসলে আনন্দের।”


গত বছরের ঈদুল ফিতরে মুক্তি পায় শাকিব-পূজা জুটির প্রথম সিনেমা ‘গলুই’। এই সিনেমায় অভিনয় করতে গিয়ে নাকি একে অপরের প্রেমে পড়ে যান। বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হলে পরবর্তীতে মুখ খোলেন দুজনেই। জানিয়ে দেন, প্রেমের গুঞ্জন শুধুই রটনামাত্র। পেশাগত সম্পর্কের বাইরে আর কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে।


জানা গেছে, ‘লিপস্টিক’ ছবিতে দুটি ভিন্ন চরিত্রে ধরা দেবেন পূজা চেরি। একটি গ্রামের হতদরিদ্র তরুণী ‘বুচী’, অন্যটি বাংলাদেশের সুপারস্টার নায়িকা ‘মাধুরী’। রোমান্টিক-থ্রিলার ধাঁচের সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে পূজার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ।


মুক্তির অপেক্ষায় রয়েছে পূজা চেরি অভিনীত ‘নাকফুল’ সিনেমাটি। এছাড়া কয়েকটি দৃশ্যের শুটিং বাকি রয়েছে ‘মাসুদ রানা’ ছবিটির। আপাতত কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান এ অভিনেত্রী।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৪২ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪৭ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে