‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু

জানাজায় অংশ নিয়ে মোবাইল চুরি



মাদারীপুরের শিবচরে এক বীর  মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতার জানাজায় মোবাইল চুরির সময় সুমন মোল্লা নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তারের পর পুলিশ।


গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে চুরি হয়ে যাওয়া ৭ টি মোবাইল উদ্ধার করা হয়।


আটক সুমন মোল্লা (৩০) মাদারীপুর সদর উপজেলার ঘটকচর ইউনিয়নের মোতালেব মোল্লার ছেলে।সে ঢাকার জুরাইনের হকারি করে।


চোর চক্রের অন্য সদস্যরা হলো শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনপাড়ার ছামসুল হকের ছেলে মোঃ শাহজাহান, ঢাকার শনির আখড়ার কদমতলীর জসিম (৪০), ঢাকার পল্লবীর আনিচ (৩৬)।


এই চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। 


বুধবার (০৯ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


পুলিশ জানায়, মঙ্গলবার বাদ জোহর জেলার শিবচর উপজেলার শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও শিবচর পৌরসভার প্রথম প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের (৮২) জানাজায় হাজারো মানুষ অংশ নেয়। এসময় প্রচণ্ড ভিড়ের মধ্যে চুরি হয় অসংখ্য মোবাইল ফোন। তখন একজনের মোবাইল ফোন চুরির সময় হাতেনাতে ধরা পড়েন সুমনা মোল্লা নামের এক যুবক। পরে স্থানীয়রা ওই চোরকে পুলিশে দিলে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সুমন জানায়, তারা ৪ জনের একটি দল এই জানাজায় কয়েকটি মোবাইল ফোন চুরি করেছে। পরে তার দেওয়া তথ্য মতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে ৭টি মোবাইল উদ্ধার করে।


শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, চোরচক্রের এই দলটি ঢাকার বিভিন্ন কবরস্থান, ময়মনসিংহ, বরিশালসহ দেশের বিভিন্নস্থানে বিশিষ্ট ব্যক্তিদের বড় বড় জানাজায় টার্গেট করে সেখানে গিয়ে মোবাইল ফোন চুরি করে বলে স্বীকার করেছে। এক্ষেত্রে তারা পরিষ্কার পাঞ্জাবি,পায়জামা পরে যাতে কেউ সন্দেহ না করে। এই চোরচক্র ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় সম্পৃক্ত বলে জানা গেছে।

Tag
আরও খবর