বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

কুতুবদিয়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরও ৪১টি পরিবার

বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট ২(দুই) শতক জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত স্বপ্নের ঘর ও জমি পেলেন কুতুবদিয়ার আরো ৪১টি গৃহহীন ও ভুমিহীন পরিবার। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ের কার্যক্রম বুধবার (৯ আগস্ট )সাড়ে ৯ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর উপজেলার বড়ঘোপ মুরালিয়ায়-২৪টি,কৈয়ারবিল নজর আলী মাতবর পাড়ায়-১৭টি মোট ৪১টি গৃহহীনকে ঘরের চাবি ও জমির দলিল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।

এ উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাইকার প্রতিনিধি (ইউএফডি) জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশন ভূমি জর্জ মিত্র চাকমা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান,থানার তদন্ত ওসি কানন সরকার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম,আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার,কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান আজমগীর মাতবর, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,জমি গ্রহীতা ও ভূমিহীন পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুতুবদিয়ায় সর্বমোট ১৮৪ টি পরিবারকে জমিসহ গৃহ প্রদানের জন্য তালিকাভুক্ত করা হয়। এর আগে ১১৮ পরিবারসহ এ পর্যন্ত ১৫৯ জন ভূমি ও গৃহহীন পরিবার ঘর ও জমি পেলেন। আরও ২৫টি ঘর  নির্মাণ কাজ চলমান রয়েছে।

Tag
আরও খবর