বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, তীব্র নিন্দা জানাল বাংলাদেশ কুতুবদিয়ায় ফিশিং ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা ডিকশনারী বই ও ক্রেস্টে ভাসল মেধাবীরা, লক্ষ্মীপুরে বর্ণাঢ্য সংবর্ধনা ইসলামপুরে সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলতে ছাত্রদলের মশাল মিছিল, সমাবেশ জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী জেলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত চিলমারীতে "সাপ্তাহিক সহযোগী" পত্রিকা ১০ম বর্ষে পদার্পণ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময় নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির নেতাদের মতবিনিময় সভা বৃহত্তর লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত লাখাইয়ে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ, আহত ৪০। শেরপুর গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ার উদ্যোগ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে এসপি দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ পীরগাছায় বসতবাড়ির প্রবেশপথ খুঁড়ে ফেলা, বাড়ির আঙিনা ও ঘরের দেয়াল ঘেঁষে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে চলাচলে বাধা সৃষ্টির অভিযোগ জাতিকে নেতৃত্ব দিতে যোগ্য ছাত্র তৈরিতে অভিভাবকের ভূমিকা অপরিসীম,বরকত উল্লাহ বুলু লাখাইয়ে পুলিশ অভিযানে ৩কেজি গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার। শ্যামনগরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা

কুতুবদিয়ায় সড়কে বেপরোয়া যানবাহন, বাড়ছে দূর্ঘটনা

কক্সবাজারের কুতু্বদিয়ায়  অলিগলিতে দাপিয়ে বেড়াচ্ছে ছোট-বড় অবৈধ নানা ধরনের যানবাহন। তাদের দৌরাত্ম্যে প্রাণের ঝুঁকিতে রয়েছেন পথচারী ও যাত্রীরা। অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল, যানবাহনে এলইডি লাইট ও বেপরোয়া গতির কারণে ঘটছে একের পর এক দুর্ঘটনা। এতে বহু শিশু থেকে বৃদ্ধ, স্কুল কলেজের শিক্ষার্থী প্রাণ হারাচ্ছেন। চিরদিনের মত পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অনেককেই।

সূত্রে জানা যাায়, গত ৬ মাসে কুতুবদিয়ায়  উপজেলায় ছোট-বড় মিলিয়ে অনন্ত ২৬ টি দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন, আর ১৮ জন আহত হয়েছেন। আর এসব সিংহভাগ দূর্ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন  সড়কগুলো  সংস্কার করা হয়েছে। এতে সড়কে যান বাহনের গতি বেড়েছে। আর উপজেলা জুড়ে তিনচাকার যান মাহিন্দ্র, ব্যাটারি চালিত অটো রিকসা,বিটেক,বালু, মাটি,ইট ও লবণ টানা ট্রলি এবং লাল গাড়ী এসব অবৈধ যানবাহনের রয়েছে অবাধ চলাচল। এরা যেখানে সেখানে গাড়ি পার্কিং করায় তৈরী হচ্ছে যানজট। এসব অবৈধ পরিবহনের বেপরোয়া গতিতে চলাচলের কারণে পথচারীরা যেমন ঝুঁকি নিয়ে পথ চলেন, তেমনই রাস্তারও ক্ষতি হচ্ছে। আর অবৈধ এসব যানবহনের চালকরাও বেশির ভাগই অদক্ষ,নেশাগ্রস্ত, অপ্রাপ্তবয়স্ক ও কিশোর বয়সী হওয়ায় সড়ক দূর্ঘটনাও বৃদ্ধি পেয়েছে।

এবিষয়ে স্হানীয়রা বলেন, একদিকে চালকরা সড়কে গতি মানছেন না। অন্যদিকে সড়কে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।  অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্স বিহীন চালক, চালকদের অদক্ষতা, ত্রুটিপূর্ণ রাস্তা ও সড়ক আইন না মানা আর জনসাধারণের অসচেতনতার কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে।এসব সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সমন্বিত ভাবে সবাইকে সচেতন হতে হবে। 

আর সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জরুরি। এছাড়া সড়কে দূর্ঘটনা রোধে   অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্স বিহীন চালক এবং কোনো যানবাহন গতিসীমা লঙ্ঘন করলে বা সড়ক আইন না মানলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের।

Tag
আরও খবর