অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

৪১ তম বিসিএস পরীক্ষার ফলাফলে চূড়ান্তভাবে উত্তীর্ণ নাসিরনগরের চারজন।


২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১ তম বিসিএস সার্কুলার প্রকাশিত হয়।৪১ তম বিসিএসে মোট ২ হাজার ৫২০ জন ক্যাডার নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।


৪১ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৪ লাখ ০৪ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। ৪১ তম বিসিএসের প্রিলিতে পাস করে ২১ হাজার ৫৬ জন।৪১ তম বিসিএস লিখিত পরীক্ষায় পাসকৃত ২১ হাজার ৫৬ জন অংশগ্রহন করে। এতে পাস করে মাত্র ১৩ হাজার জন।


৪১ তম বিসিএস প্রিলি, লিখিত পরিক্ষার পর প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।


৪১ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ০৩ আগস্ট ২০২৩ তারিখে প্রকাশ হয়েছে। ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা যায় এতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চার কৃতি সন্তান চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে।৪১ তম বিসিএস পরীক্ষায়( শিক্ষা ক্যাডার) উত্তীর্ণ হয়েছেন তিনজন। তারা হলেন - উপজেলার নাসিরনগর সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের কৃতি সন্তান ও ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র মোঃ কাইকোবাদ এবং গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের কৃতিসন্তান ও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মুজিব আশ্রাফ।


সদর ইউনিয়ন ফুলপুর গ্রামের সৈয়দ বাড়ির পুত্রবধূ সৈয়দ আবু সায়হাম(সুজন)এর সহধর্মিণী জনাবা শিমু আক্তার সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন


অপরদিকে কৃষি ক্যাডার হিসেবে উত্তীর্ণ হওয়া মেধাবী ছাত্র ইরফান শাহ উপজেলার ফান্দাউক গ্রামের কৃতি সন্তান ও ময়মনসিংহ কৃষি বিদ্যালয়ের মেধাবী ছাত্র। 

বিসিএস পরীক্ষায় চার মেধাবীদের সাফল্যে উচ্ছসিত নাসিরনগর উপজেলাবাসী।


সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা ও অভিনন্দন এর জোয়ারে ভাসছে চারজন মেধাবীগণ।

আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৩৭ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে