জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

অপরাধ সভায় শ্রেষ্ঠ ব্যাটালিয়নের স্বীকৃতি পেয়েছে র‍্যাব-১২

“বাংলাদেশ আমার অহংকার” এ স্লোগান সামনে  নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ ডাকাত দল-অপরাধ চক্র, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, হত্যা এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এবং এধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ইতিপূর্বে যে সকল চরমপন্থী সর্বহারা সদস্যরা নিজেদের ভুল বুঝতে পেরে অন্ধকার জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েছে তাদের আত্মসমর্পণ, পুনর্বাসন ও যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাজের মুলধারায় ফিরে আসার সুযোগ করে দিয়েছে র‍্যাব-১২

এ সকল কাজের ধারাবাহিকতার স্বীকৃতি স্বরূপ গত (রোববার) ৩০ জুলাই সদর দপ্তরে অনুষ্ঠিত অপরাধ সভায় র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম মহোদয় কর্তৃক র‍্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মারুফ হোসেন পিপিএম, কে শ্রেষ্ঠ ব্যাটালিয়নের বিশেষ সম্মাননা প্রদান করেছেন। যা অত্র ব্যাটালিয়নের জন্য অত্যন্ত গৌরবের। উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে অনেকটা বিরতির পর অপরাধ দমন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে ১ম হওয়ার কৃতিত্ব দেখিয়েছে র‍্যাব-১২ ‎

দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‍্যাব-১২ বদ্ধপরিকর।

আরও খবর