বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স নাসিরনগরের কুন্ডায় উঠান বৈঠকে গ্রাম আদালতের সেবা বিষয়ে সচেতনতামূলক আলোচনা আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুভপুর উত্তর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলা নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুল জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম এর বার্ষিক আনন্দ ভ্রমণ






নরসিংদীর পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম এর বার্ষিক আনন্দ ভ্রমণ উপলক্ষে প্রয়াত  কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর সমাধি ও নূহাশ পল্লীতে দিনব্যাপী জমজমাট আনন্দ আয়োজন।         ২৯ জুলাই ২০২৩ রোজ রবিবার নরসিংদী জেলার পলাশ উপজেলার সাংবাদিক সংগঠন পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর  গাজীপুর নূহাশ পল্লীতে দিনব্যাপী জমজমাট বাৎসরিক আনন্দ আয়োজন করেছে। সারা বছর কাজ করার ফাঁকে শারিরীক ও মানসিক প্রশান্তির জন্য এ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। 
         উক্ত আনন্দ আয়োজনে পলাশ উপজেলা সাংবাদিক ফোরাম এর সভাপতি শরীফ ইকবাল রাসেল, সিনিয়র সহ সভাপতি আজিজুল হক,সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনার হোসেন খান,অর্থ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক মামুন মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ রাসেল সহ নেতৃবৃন্দ ও সদস্যরা দিনব্যাপী জমজমাট আনন্দ আয়োজন উপভোগ করেন। 
            ছায়াঘেরা পাখি ডাকা নিরিবিলি নির্জন প্রাকৃতিক পরিবেশ গাজীপুরের হোতাপাড়া এলাকায় অবস্থিত নূহাশ পল্লী পশ্চিমদিকে একপাশে প্রয়াত কবি ও কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ এর সমাধি রয়েছে। ভিতরে নানা রকম ফুল, ফল,ঔষুধ ও কাঠ গাছের সারি সারি বাগান প্রাকৃতিক মনোরম পরিবেশ তৈরি করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন বিভিন্ন শ্রেণি পেশার দর্শনার্থীদের ভীড়ে মুখরিত হয়ে উঠে নূহাশ পল্লী। 

Tag
আরও খবর