পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি

কচুয়া পৌরসভার ২০২৩ - ২৪ অর্থবছরের বাজেট ঘোষণা


কচুয়া পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরে নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। ২৭ জুলাই বৃহস্পতিবার বিকালে পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়। পৌরসভার বাজেট ঘোষণা করেন কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মো. নাজমুল আলম স্বপন।
কচুয়া পৌরসভার বাজেট ঘোষণায় মোট বাজেট দেখানো হয়েছে, ৭৪ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার ১শত ৩৩ টাকা। তারমাঝে  রাজস্ব আয় বাবদ ৮ কোটি ৬৫ লাখ ৩৩ হাজার ১শ ৩৩টাকা ও ৬৬ কোটি টাকা উন্নয়ন বাজেট ধরা হয়েছে। ৭৪ কোটি ২২ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে এবং উদ্ধৃত্ত রাখা হয়েছে ৪৩ লাখ ৩৩ হাজার ১শ’ ৩৩ টাকা।

নান্দনিক পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে বনায়ন, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাতেও উন্নয়ন ধরা হয়েছে।

পৌরসভার অফিস সহকারী নাছির আলম নসুর পরিচালনায় এসময় পৌর নির্বাহী কর্মকতা জহিরুল ইসলাম সর্দার,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হারুনুর রশিদ,মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারন সম্পাদক সুজন পোদ্দার,সাবেক সভাপতি মানিক ভৌমিক,রাকিবুল হাসান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনী ভূষন মজুমদার তাপু, সাধারন সম্পাদক বিকাশ সাহা,প্যানেল মেয়র আমিনুল হক,কাউন্সিলর তাজুল ইসলাম রাজু সহ সাংবাদিক ব্যবসায়ী ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর