জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

সিরাজদিখানে শিশু ধর্ষণ, আটক ধর্ষক


মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষণের শিকার হয়েছে ১২ বছর বয়সী এক শিশু । জানা যায়, উপজেলার মালখানাগর ইউনিয়নের রথবাড়ি নামক এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ এ ঘটনা ঘটে । ঘটনার পরপরই আহত শিশুটিকে নিকটস্থ সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং ধর্ষককে আটক করে এলাকাবাসী । 


স্বজন ও স্থানীয়রা জানান, ঐ শিশুটি সন্ধায় পার্শ্ববর্তী এক চটপটির দোকানে ফুচকা কিনতে যায় । পথিমধ্যে ফরহাদ (২৩) নামে এক বখাটে যুবক শিশুটির পথরোধ করে ও গলায় ওড়না পেঁচিয়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণ করে । চিৎকার করার চেষ্টা করলেও মুখ আটকে রাখার কারনে শিশুটি প্রথমে চিৎকার করতে পারেনি । কিন্তু ঘটনার এক পর্যায়ে শিশুটির আর্তনাদ ও চিৎকারের শব্দে এগিয়ে আসে স্থানীয় লোকজন । উদ্ধার করা হয় তাকে । ধর্ষককে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয় জনতা । জানা যায়, ধর্ষক ফরহাদ উপজেলার মালখানাগর ইউনিয়নের কাজিরবাগ এলাকার স্বপন শেখের পুত্র । 


গুরুতর আহত অবস্থায় ধর্ষণের শিকার শিশুটিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মারুফ রায়হান জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল বিধায় উন্নত চিকিৎসার জন্যে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এ প্রসঙ্গে সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হক জানান, ধর্ষককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং উপযুক্ত শাস্তির জন্য পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে ।


আরও খবর