ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

শ্রীমঙ্গলে 'টি ভ্যালী রেস্টুরেন্ট' এর আয়োজনে শেখবাড়ি জামিয়ার ১২০ শিক্ষার্থীকে সংবর্ধনা

কওমি শিক্ষা বোর্ড পরীক্ষায় মুমতাযপ্রাপ্ত মেধাবী ছাত্রদের সংবর্ধনা ও ২ লক্ষ টাকা পুরস্কার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শেখবাড়ি জামিয়ার ১৪৪৪/২০২৩ শিক্ষাবর্ষের কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষায় সিরিয়াল মুমতাযসহ মুমতাযপ্রাপ্ত ১২০জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডে অবস্থিত 'টি ভ্যালী রেস্টুরেন্ট অ্যান্ড বাজার'। 

সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ভানুগাছ রোডে (রেলগেইট মাদরাসা সংলগ্ন) অবস্থিত টি ভ্যালী রেস্টুরেন্ট এর হল রুমে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ ইসলামী নাশিদ সন্ধা।

টি ভ্যালী রেস্টুরেন্টে এর ব্যবস্থাপনা পরিচালক শেখ আহমদ আফজল বর্ণভী'র সার্বিক ব্যবস্থাপনায় এবং টি ভ্যালীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সরকার স্বীকৃত বাংলাদেশের কওমি মাদরাসাসমূহের সর্বোচ্চ শিক্ষা বোর্ড 'আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ', বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক), তানযিমুল মাদারিস এবং এদারা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় ১৪৪৪/২০২৩ সেশনে সিরিয়াল মুমতায এবং মুমতাযপ্রাপ্ত (এ প্লাস)১২০জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নগদ ২ লক্ষ প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানে বক্তব্য দেন শেখবাড়ি জামিয়ার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী।

শেখবাড়ি জামিয়ার শিক্ষক মুফতি তোফায়েল রাহমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামি নাশিদ পরিবেশন করেন জনপ্রিয় ইসলামি সংগিত শিল্পী আহমদ আব্দুল্লাহ, কলরব-ঢাকা, নন্দিত ইসলামি সংগিত শিল্পী আবু উবায়দা, দেশনন্দিত উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম, সৈয়দ ফাহিম হোসেন এবং আল ফারুক শিল্পীগোষ্ঠির শিল্পীরা।

শেখবাড়ি জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিসের দায়িত্বে রয়েছেন বরুণার পীর আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী। 

শেখবাড়ি জামিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী বলেন, শিক্ষাক্ষেত্রে আধুনিকতা ও ধর্মীয় শিক্ষাকে এক বৈচিত্রময় রুপদানকারী এক অনন্য প্রতিষ্ঠান শেখবাড়ি জামিয়া। একজন শিক্ষার্থীকে যোগ্য ও দক্ষরুপে গড়ে তোলার ক্ষেত্রে সর্বমহলে জামিয়ার সুনাম রয়েছে। শিক্ষার্থীদের স্রেফ ধর্মীয় গন্ডিতে আবদ্ধ না রেখে সর্বমহলে একজন যোগ্যতাসম্পন্ন নিষ্টাবান কর্মঠ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে জামিয়া বদ্ধপরিকর। এ জামিয়ায় রয়েছেন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একঝাঁক দক্ষ কর্মতৎপর মেধাবী শিক্ষক। মানুষ গড়ার কারিগর হিসেবে যাদের রয়েছে অভাবনীয় সাফল্য। আরবি, উর্দু, ফার্সি, ইংরেজি ও বাংলা সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত অনেক শিক্ষক রয়েছেন। 

প্রসঙ্গত, শেখবাড়ি জামিয়ার ভাইস প্রিন্সিপাল হাফিজ মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী ও হাফিজ মাওলানা শেখ সাদ আমীন বর্ণভীর দক্ষ পরিচালনায় শেখবাড়ি জামিয়া পড়ালেখার মানদন্ডে এবং বোর্ড পরীক্ষার ফলাফলে জেলায় প্রতি বছরই ঈর্ষনীয় সাফল্য অর্জন করে। 

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে