শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

হোসেনপুরের শ্রেণীকক্ষে ঢুকে স্কুলছাত্রকে বেধড়ক মারপিট : গলা দিয়ে রক্ত বের হলে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি : থানায় অভিযোগ


কিশোরগঞ্জের হোসেনপুর তুচ্ছ ঘটনার জেরে উপজেলার চরপুমদী এপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ঢুকে এক পাষণ্ড অভিভাবক চতুর্থ শ্রেণীর ছাত্র মোয়াজকে মধ্যযোগিয় কায়দায় কিল, ঘুষি ও লাথিসহ বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেন।এতে ঘটনাস্থলেই ওই ছাত্রের গলা দিয়ে রক্ত বের হতে থাকলে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত স্কুলছাত্রের পিতা-মাতা উপজেলা নিবার্হী কর্মকর্তার সঙ্গে দেখা করে সুবিচার প্রার্থনার পাশাপাশি হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

অভিযোগপত্র ও অন্যান্য সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার চরপুমদী এপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত দুই শিক্ষার্থী খেলা করার সময় হঠাৎ ঝগড়ায় লিপ্ত হয়। বিষয়টি স্কুলের শিক্ষক নাজমা আক্তারসহ অন্যরা তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন। এরই ধারাবাহিকতায় ওই শিক্ষার্থীর পাষণ্ড পিতা উপজেলার চরপুমদী গ্রামের মোঃ নুরুল্লাহ (৩৫) শ্রেণীকক্ষে ঢুকে স্কুলছাত্র মোয়াজকে টেনে হেঁচড়ে বের করে মধ্যযুগীয় কায়দায় বারান্দার মেঝেতে ফেলে কিল, ঘুষি, লাতিসহ গলায় পা দিয়ে চাপা দেয়। এতে মোয়াজের গলা দিয়ে রক্ত বের হতে থাকলে উপজেলা নিবার্হী কর্মকর্তা অনিন্দ্য মন্ডলকে জানিয়ে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে আইনানুগ বিচারের দাবি জানান তার পিতা উপজেলার রামপুর গ্রামের বাবুল মিয়া।

ওই স্কুলের প্রধান শিক্ষক শাহ্ আলম সেলিম জানান, ঘটনার সময় তিনি উপজেলা অফিসে গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত ছিলেন। তবে সহকারী শিক্ষকদের কাছ থেকে বিষয়টি জেনে হাসপাতালে গিয়ে ছাত্রটিকে দেখেছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন ।

উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলাম জানান, বিষয়টি খুবই নিন্দনীয়। শ্রেণিকক্ষে ঢুকে এভাবে একজন অভিভাবক স্কুলছাত্রকে প্রহার করা খুবই দুঃখজনক উল্লেখ করেন ।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটু জানান, স্কুল ছাত্র মোয়াজের পিতা অভিযুক্ত নুরুল্লাহকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।তাই বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় কার্যকরী উদ্যোগ নেয়া হবে।

এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার অনিন্দ্য মন্ডল জানান, আহত স্কুলছাত্রের পিতামাতা সাক্ষাৎ করে ন্যায় বিচার চেয়েছেন।সে প্রেক্ষিতে তিনি বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্টদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১১ ঘন্টা ১২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে