অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

মৌলভীবাজারে পরিত্যক্ত পলিথিনের হাট পরিদর্শন করেন বন ও পরিবেশ মন্ত্রী মো: শাহাব উদ্দিন

পরিত্যক্ত পলিথিন ক্রয়ের উদ্যোগটি  একটা মডেল, এটা সারাদেশে ছড়িয়ে দেয়া হবে-বন ও পরিবেশ মন্ত্রী


মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে আয়োজিত পরিত্যক্ত পলিথিনের হাট অনুষ্ঠান পরিদর্শনে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।

মৌলভীবাজার পৌরসভার আয়োজনে প্রতি সপ্তাহে একদিন মৌলভীবাজার পৌর মেয়র চত্বরের সামনে পৌর এলাকার বিভিন্ন স্থান (ড্রেন, রাস্তা, হাটবাজার, বসতবাড়ী ইত্যাদি) থেকে সংগ্রহকৃত পরিত্যক্ত পলিথিনের হাট বসে।

প্রতি সপ্তাহের ন্যায় চলতি সপ্তাহে মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত হওয়া হাট অনুষ্ঠান পরিদর্শন করে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন, পৌরসভার উদ্যোগে পরিত্যক্ত পলিথিন ক্রয়ের উদ্যোগটি প্রশংসনীয়, এটা একটা মডেল, এটা সারাদেশে ছড়িয়ে দেয়া হবে।

মন্ত্রী পলিথিন বন্ধে নানা পদক্ষেপের কথা জানিয়ে বলেন উপকূল অঞ্চলের ৮টি জেলার ৪০টি উপজেলায় পলিথিন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, পর্যায়ক্রমে সারা দেশে করা হবে। 

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান এর সভাপতিত্বে পলিথিনের হাট পরিদর্শন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রাজনগর- ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি, মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান প্রমূখ।

পৌর কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায়, হাটবাজার, দোকান, বাসাবাড়িতে বিভিন্ন পণ্যের সঙ্গে ছোট-বড় প্রচুর পরিমাণ পলিথিন পরিত্যক্ত হচ্ছে। মাছ, সবজি, মনিহারি, স্টেশনারিসহ প্রতিটি পণ্যের সঙ্গে একেকটি পলিথিন ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া চিপস, চানাচুর, বিস্কুটসহ শুকনো খাবারের প্যাকেটও তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পলিথিনে। এসব পলিথিন রাস্তায়, পানিনিষ্কাশনের নালা-নর্দমাসহ যেখানে–সেখানে ফেলা হচ্ছে। এতে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কঠিন হয়ে পড়ছে। মাটির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে। নালার পানিনিষ্কাশন ব্যাহত হচ্ছে।বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। ঝড়ো বাতাস হলে রাস্তায় ফেলে রাখা পলিথিন উড়ে গিয়ে পথচারীর নাকেমুখে লাগছে। কোনোভাবেই যত্রতত্র পলিথিন ফেলা রোধ করা সম্ভব হচ্ছে না। এই বাস্তবতায় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জলাবদ্ধতা রোধ করা এবং সামগ্রিক পরিবেশ রক্ষা করতে পৌর পরিষদ পরিত্যক্ত পলিথিন কেনার সিদ্ধান্ত গ্রহণ করে। মেয়র ফজলুর রহমান আরো বলেন, ‘আমরা পরিবেশবান্ধব শহর গড়তে চাই। এ লক্ষ্যে দোকান, রাস্তা, ড্রেন, বাসাবাড়িসহ সব জায়গা থেকে সংগ্রহ করা যেকোনো ধরনের পলিথিন আমরা কেনা শুরু করেছি। আমরা শহরকে পরিত্যক্ত পলিথিনমুক্ত করতে চাই। পরিষ্কার-পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত করতে চাই। সামগ্রিকভাবে পরিবেশ রক্ষা করতে চাই।

Tag
আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৩৭ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে