মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ ‎হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ‎ মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা অভিযুক্ত আল-আমিন’কে র‍্যাব-৮ এবং র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, খসড়া প্রস্তুত শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন চতুর্থ সাক্ষী

শৈলকুপার জনগনের ভালোবাসায় সিক্ত হলেন আ'লীগ নেতা ও এমপি প্রার্থী দুলাল বিশ্বাস।


হাজার হাজার জনগনের ভালোবাসায় সিক্ত হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সহ-সভাপতি ও বিশ্বাস বিল্ডার্স এবং দৈনিক কালবেলা মিডিয়ার এমডি নজরুল ইসলাম দুলাল। তিনি কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। 


তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ রোববার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের এমপি আব্দুল হাই এর সভাপতিত্বে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 


পরিচিতি সভা শেষে দুলাল বিশ্বাসকে অভ্যর্থনা জানাতে শৈলকুপার ভাটই বাজারে শত শত গাড়ী ও হাজারো বাইক নিয়ে নেতা কর্মীদের জমায়েত শুরু হয়। এরপর বিকেলে ভাটই বাজার থেকে তাকে ফুল দিয়ে বরণ করে বাদ্যযন্ত্র বাঁজিয়ে প্রথমে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আনা হয়। সেখানে সংর্বধনা দিয়ে মনোহরপুর ও বগুড়া ইউনিয়ন হয়ে তাকে নিজ গ্রাম আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়ায় নিয়ে যায় নেতাকর্মীরা।


পরে পাঁচপাখিয়া গ্রামে তার নিজ বাড়ীর আঙ্গিনায় বিশ্বাস পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে গণ সংর্বধনা দেয়া হয়।


এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরোয়ার জাহান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এ্যাড, আজাদ রহমান, গান্না ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলাম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক স,ম জুলফিকার কাইসার টিপু, কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাবলু জোয়ার্দার, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম টুলু, আবাইপুর ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


নব-নির্বাচিত এই সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দানবীরখ্যাত নজরুল ইসলাম দুলাল বিশ্বাস আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ শৈলকুপা আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে।


তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষনায় নড়েচড়ে বসতে শুরু করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এতে করে সাধারণ ভোটারদের মাঝেও উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

Tag
আরও খবর




69f6e90f59d1d-030526121959.webp
সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ

১ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে