জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

র‍্যাবের অভিযানে হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী তুষার গ্রেফতার

র‍্যাবের অভিযানে হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী তুষার গ্রেফতার


র‍্যার ১২ ও ১০ এর যৌথ অভিযানে পাবনা জেলার রাহাত চৌধুরী হীরা (২৪)  হত্যা মামলার মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী তুষার গ্রেফতার। রবিবার সকালে সিরাজগঞ্জ র‍্যাব ১২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব ১২ এর অধিনায়ক পিপিএম মো: মারুফ হোসেন। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০০৮ সালে ২৮ মে আর্থিক লেনদেন কে কেন্দ্র করে পাবনা জেলার পৈলানপুরে রাহাত চৌধুরি হীরা নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। এঘটনায় আদালতে হত্যা মামলা দায়ের হয়। গত ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারী এ হত্যা মামলার ৯ জন আমাসীর মধ্যে দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এ মামলায় বাকি ৪ জন আসামী খালাস পায়। রায়ের পর থেকেই মৃত্যুদন্ড প্রাপ্ত দুইজন আসামি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছিলো। 

এরই ধারাবাহিকতায় মৃত্যুদন্ডপ্রাপ্ত  আসামি তুষারকে অভিযান চালিয়ে ২২ জুলাই ঢাকার কামরাঙ্গীরচর নবীনগর এলাকা থেকে আসামি তুষারকে গ্রেফতার করে র‍্যাব। এর আগে চলতি বছরের ৮ ই এপ্রিল মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত আসামী মিজানক গ্রেফতার করে র‍্যাব ১২। 

মৃত্যুদণ্ডের প্রাপ্ত আসামি তুষার (৩৪) পাবনা জেলার পৈলানপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। নিহত রাহাত চৌধুরী হীরা একই এলাকার বাসিন্দা ছিলেন। 

আরও খবর