আ. লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী ট্রাম্পের মুখে যুদ্ধ অবসানের সুর, যুক্তরাষ্ট্রকে ‘জুয়াড়ি’ বলছে ইরান শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর কলেজের ফটকে তালা, ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতা আটক দীপ্ত টিভির লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুল ওয়াহাবের মায়ের মৃত্যুতে লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের শোক বেগম জিয়ার আসনের সাবেক সংসদ সদস্য ও ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ ভৈরবে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর

বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলো - মির্জা আজম এম পি

প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এম পি

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামালপুর ৩ আসনের সাংসদ সদস্য  আলহাজ্ব মির্জা আজম এম পি বলেছেন মীরজাফরের উত্তরাধিকারী বি এন পি 'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সেনাবাহিনীর ক্ষমতা প্রাপ্ত হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলো৷ ২১ শে জুলাই ( শুক্রবার)  সকাল ১০ টায় নিজ নির্বাচনী এলাকা মাদারগঞ্জ উপজেলা নুরুন্নাহার মির্জা আবুল কাশেম অডিটোরিয়াম হল রুমে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷ তিনি বলেন জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিলেন৷ সারা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের ব্যাপক  উন্নয়ন করেছে৷  তার মধ্যে অন্যতম পদ্মা সেতু, মেট্রোরেল, ফ্লাইওভার৷  রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট, স্কুল কলেজ, মাদ্রাসা এবংকী তথ্য প্রযুক্তির দিক থেকে বাংলাদেশ এখন অনেক দুর এগিয়ে গেছে৷ উন্নয়নে দেশের চিত্র পাল্টে গেছে৷ এ উন্নয়ন শুধু শেখ হাসিনা সরকারের আমলেই সম্ভব হয়েছে৷ মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলআমিন চাঁন,সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির ও আলহাজ্ব দৌলতুজ্জামান দুলাল প্রমূখ৷ এছাড়াও উপজেলা, শহর,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন৷ 

Tag
আরও খবর